শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মাহফিলে যাওয়া হলো না বাবুলের
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাহফিলে যাওয়া হলো না বাবুলের

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত বাবুল মোল্লার (৫৫) লাশ মানিকগঞ্জের নিজ গ্রাম চরবেউথা গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। শবেবরাত উপলক্ষ্যে টাঙ্গাইলে মানিকগঞ্জ সিদ্দিকীয়া দরবার শরিফের পির ড. মো. মঞ্জুরুল ইসলামের ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল তার।

বাবুল মোল্লা মানিকগঞ্জ পৌর এলাকার চরবেউথা গ্রামের মৃত শেখ মো. সাহেব আলীর ছেলে। তিনি ২৫ বছর ধরে ঢাকায় প্রেস প্রিন্টিং সাপ্লাইয়ের কাজ করতেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

মঙ্গলবার বিকালে গুলিস্তানে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে বাবুলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরনে থাকা জুব্বা ও তসবি দেখে বাবুলের লাশ শনাক্ত করা হয়।

স্বজনরা জানান, বাবুলের ১ ছেলে ২ মেয়ে। বড় মেয়ে মরিয়ম ও ছোট মেয়ে মারিয়ার বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে মেহেদী হাসান পড়াশুনা করছে সিদ্দিকীয়া দরবার শরিফ মাদ্রাসায়। এলাকার মানুষ তাকে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে চিনেন।

নিহত বাবুলের বন্ধু আবুল বাশার জানান, গুলিস্তানের সিদ্দিক বাজারের ওই ভবনের নিচ তলায় তার বিসমিল্লাহ স্যানিটারি নামে একটি দোকান আছে। কাজের ফাঁকে বাবুল মাঝে মধ্যে এসে আড্ডা দিত। শবেবরাত উপলক্ষে মানিকগঞ্জ সিদ্দিকীয়া দরবার শরিফের পির ড. মো. মঞ্জুরুল ইসলামের ওয়াজ মাহফিল ছিল। তারা ১০ বন্ধু মিলে ওই ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল। ট্রেনের টিকিট ছিল নিহত বাবুলের কাছে।

নিহত বাবুলের ভাতিজি জামাই আব্দুর রশিদ জানান, বাবুলের শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন ছিল। হয়তো হাতটি দুর্ঘটনাস্থলেই রয়ে গেছে। হাসপাতাল থেকে রাত ৪টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়। বাড়ি আনার পথে তার পিরের দরবার শরীফ সিদ্দিকনগরে সকাল ৮টায় প্রথম জানাজা হয়। এরপর সকাল ৯টায় বাড়ির পাশে চরবেউথা বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »