বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মাহির নির্বাচনি পোস্টার ভাইরাল
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২২, ১১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাহির নির্বাচনি পোস্টার ভাইরাল

বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের চারটি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ এ ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

আগামী ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি মনোনয়ন কিনবেন বলে মঙ্গলবার জানিয়েছেন। এরই মধ্যে মাহির কয়েকটি নির্বাচনী পোস্টার অনলাইনে ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, উপ-নির্বাচনে মাহির পোস্টার শেয়ার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন যাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষ। তার পাশাপাশি সাধারণ মানুষ পোস্টার শেয়ার দিয়ে দোয়া করছেন যেন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন।

আগামী ২৯ ডিসেম্বর বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন কিনবেন জানিয়ে মাহি বলেন, আমার জন্য দোয়া করবেন। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পন আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই। 

গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। কিছু দিন আগে তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »