শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মা ইলিশ রক্ষায় দশমিনায় জেলেদের মধ্যে চাল বিতরণ
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষায়  দশমিনায় জেলেদের মধ্যে চাল বিতরণ

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষনের লক্ষে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের দরিদ্র জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোডাউন প্রাঙ্গণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ভিজিএফ কার্ডের আওতায় প্রায় ১হাজার ৫শ” ২৭জন পরিবারের মাঝে ২০কেজি করে চাল বিতরণ করা হয়। ইলিশের প্রজনন সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য প্রত্যেক জেলে পরিবারকে এ চাল বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলার সকল ইউনিয়নের জেলে পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হবে। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন আকন, ইউপি সচিব মোঃ শহীদুল ইসলাম ও ৯ মেম্বারসহ আরও অনেকে উপস্থিতিত ছিলেন।
জানা গেছে, উপজেলা দিয়ে তেঁতুলিয়ার প্রায় ৪০ কিলোমিটার নদী প্রবাহিত হওয়ার কারণে বাশবাড়িয়া ইউনিয়নের সহস্রাধিক লোক মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সরকার নির্দেশিত ৩০ অক্টোবর পর্যন্ত নদীতে কোনো প্রকার মাছ শিকার করা যাবে না বলে এ সময় এই পেশার সাথে জড়িত সবাই বেকার হয়ে পড়ে। তাই সরকার মৎস্য অফিসের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে জেলে পরিবারকে সহায়তা হিসাবে ২০ কেজি করে চাল দিয়ে থাকেন।

উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস এ প্রতিনিধিকে জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে তেঁতুলিয়ায় মা ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য উপজেলার জেলেদের মধ্যে চাল বিতরন করা হচ্ছে। তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে ২০কেজি করে চাল বিতরনে কোন অনিয়ম মেনে নেয়া হবেনা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »