শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের মামলায় জামিন পেলেন সাংবাদিক নোমানী
প্রকাশ: ২৭ জুলাই, ২০২২, ৫:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের মামলায় জামিন পেলেন সাংবাদিক নোমানী

স্টাফ রিপোর্টার :কবরস্থান ও কালেমা লেখা তোরন উচ্ছেদ ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিক নোমানীকে খুন করার পরিকল্পনা করে একটি চক্র। খুনের পরিকল্পনা অনুযায়ী তার ওপর হামলা করে। হামলা করেই ক্ষান্ত হয়নি খুনি চক্র। নোমানীর ওপর হামলা মামলার আসামী দুলালের স্ত্রী মারধরের গল্প বানিয়ে মিথ্যা,বানোয়াট ,ভিত্তিহীন ও আজগুবী অভিযোগ দিয়ে একটি পাল্টা মামলা দায়ের করে।

এ পাল্টা মামলায় ঝালকাঠির বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২৬ জুলাই “২২ তারিখ সাংবাদিক নোমানীসহ অন্যান্য বিবাদীদের জামিন প্রদান করেন।

নোমানীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড মানিক আচার্য্য। রাষ্ট্র পক্ষে এপিপি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উল্লেখ্য,৩ জুন’২২ তারিখ শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠীর রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে হামলা চালায় সন্ত্রাসীরা।অনলাইন নিউজ পোর্টাল বরিশাল খবরে একটি সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে এলাকার চিহ্নিত জাল টাকা ও মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী দুলাল , আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আগে থেকেই ওৎ পেতে ছিল। সাংবাদিক নোমানী ঘটনাস্থলে গেলেই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে নোমানীর মা ও বোন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কোপায় সন্ত্রাসীরা। তাদের তিনজনকেই মুমূর্ষূ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।
সাংবাদিক নোমানীকে হামলার ঘটনায় তার বোন হামলাকারীদের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।হামলাকারীরা মামলা থেকে রেহাই পেতে কল্পিত ঘটনা রটিয়ে ও বানিয়ে সাংবাদিক নোমানীকে প্রধান আসামী করে একটি পাল্টা মামলা দায়ের করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »