● ●


মিমির সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিমির সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

.

‘আলাপ’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ২৩ অক্টোবর
আলাদা আলাদা আইটি কোম্পানিতে কাজ করে পাবলো মজুমদার (আবীর চট্টোপাধ্যায়), অদিতি মিত্র (মিমি চক্রবর্তী) ও স্বাতীলেখা সেন (স্বস্তিকা দত্ত)। একসুতোয় এসে মিলে যায় তাদের জীবনের গল্প। সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ড্রামা ঘরানার সিনেমাটি প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনসূয়া দাস, আরজে রোহিত প্রমুখ।

‘ডিড সামওয়ান হ্যাপেন টু মেনশন মি?’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
একসময় জাপানের অন্যতম পরিচিত অভিনেতা। লন্ডনের বিখ্যাত শেক্‌সপিয়ারস গ্লোব থিয়েটারে প্রধান চরিত্রে অভিনয় করা প্রথম জাপানি অভিনেতা হিসেবে তাঁর সুনামও রয়েছে। দুই বছর পর দেশে ফিরে তিনি দেখেন, প্রায় পুরো জাপানই তাঁকে ভুলে গেছে। নিজের পরিবারও তাঁকে চিনতে পারছে না। একসময় তারকা খ্যাতিতে অভ্যস্ত জেনের জীবন রাতারাতি বদলে যায়। এমন গল্প নিয়ে নির্মিত সিরিজটিতে অভিনয় করেছেন কোজি ইয়াকুশো, কেনতো কাকু, কেনিচি মাতসুয়ামা। ফুমিনোরি কানেকো, তাকুয়া সাকায়ে ও আতসুশি ওয়াতানাবে পরিচালিত সিরিজটি গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।

.

‘মোয়ানা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
চলতি বছরের জুলাইয়ে মুক্তি পাওয়া লাইভ অ্যাকশন সিনেমাটি এবার ওটিটিতে এসেছে। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমার কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা, নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে যে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্যাথরিন লাগাইয়া।

.

‘হয়ার ইজ ওয়ান্ডা ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
ওয়ান্ডা ক্লাট নিখোঁজ হওয়ার পর প্রথম মৌসুমে তার বাবা ডেডো ও মা কার্লোটা পুলিশের ওপর ভরসা হারিয়ে নিজেরাই মেয়েকে খুঁজতে নেমেছিলেন। প্রযুক্তিতে দক্ষ ছেলে ওলের সাহায্যে তাঁরা প্রতিবেশীদের ওপর নজরদারি শুরু করেন। এতে তাঁদের শান্ত শহরতলির আড়ালে লুকিয়ে থাকা নানা গোপন তথ্য সামনে আসে।

.

দ্বিতীয় মৌসুমে পরিবারের জীবন কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল। কিন্তু হঠাৎ ওয়ান্ডাকে একটি মৃতদেহের পাশে দেখা যাওয়ার ঘটনায় সবকিছু আবার ওলট–পালট হয়ে যায়। মেয়েকে বাঁচাতে এবার ডেডো ও কার্লোটাকে খুঁজে বের করতে হবে প্রকৃত খুনিকে। তাঁরা কি পারবেন? এমন গল্প নিয়ে এগিয়েছে নতুন মৌসুমের গল্প। জার্মান সিরিজটিতে অভিনয় করেছেন হাইকে মাকাটশ, অ্যাক্সেল স্টাইন, লেয়া ড্রিন্ডা, লিও সিমন। দ্বিতীয় মৌসুম পরিচালনা করেছেন টোবি বাউমান ও ক্রিশ্চিয়ান ডিটার। আট পর্বের নতুন মৌসুমের প্রথম পর্ব এসেছে ২১ অক্টোবর, বাকি সাত পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত

.কে গলবে আর কে জমে যাবে….

‘আইসক্রিম’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের ২৯ এপ্রিল। এক দশক পর সেই সিনেমা চরকিতে মুক্তি পেয়েছে ২০ অক্টোবর। এই সিনেমা দিয়েই শরীফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানী, সায়েম সাদাত ও নাদিয়া খানম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »