শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মিম-রাজের ‘মাখামাখি’ নিয়ে নতুন যে তথ্য দিলেন পরীমণি
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২২, ১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিম-রাজের ‘মাখামাখি’ নিয়ে নতুন যে তথ্য দিলেন পরীমণি
স্ট্যাটাস স্ট্যাটাস খেলায় মেতেছে ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমণি ও বিদ্যা সিনহা মিম। এবার ভোর রাতে মিমের স্ট্যাটাসের জবাব দিলেন পরীমণি।

ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমণি ও বিদ্যা সিনহা মিমের দ্বন্দ্বে চলচ্চিত্রপাড়া ও সোশ্যাল মিডিয়ায় স্নায়ুযুদ্ধ বেশ জমে উঠেছে। মূলত ফেসবুকে দুজনের পাল্টাপাল্টি আক্রমণাত্মক স্ট্যাটাসে তাদের মধ্যকার দণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে।

স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে নায়িকা বিদ্যা সিনহা মিমের ‘অতি মাখামাখি’ নায়িকা পরীমণির সংসার ও জীবন সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে এমনটিই জানিয়েছেন পরীমণি।

শুক্রবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার পর মিম ও রাজের ইস্যুতে আবারো নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’

ছবি- সংগৃহীত

তিনি স্ট্যাটাসে লেখেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

মিমকে উদ্দেশ করে পরীমণি লেখেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

ছবি- সংগৃহীত

তিনি আরও লেখেন, ‘আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন, তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’

pori-2




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »