● ●


মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য। দলীয় প্রার্থী আবদুল আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্যের নাম হ্যালি স্টিভেন্স। মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে তিনি আবদুল আল–সাইয়েদের কাছে হেরে যান।

.যুক্তরাষ্ট্রে মামদানি-সাইয়েদ কি মধ্যপন্থীদের মনে ভয় ধরালেন.

স্থানীয় সময় গতকাল রোববার রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায় হ্যালিকে। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে হ্যালি বলেন, ‘আমি আবদুলের নির্বাচনী প্রচারের অংশ নই।’

হ্যালি আরও বলেন, ‘মিশিগানের মানুষের পরিচয় ঘৃণা ছড়ানো নয়। আমাদের ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী এখন যা করছেন, তা-ও আমাদের পরিচয় নয়। এ কারণেই আমি মাইক রজার্সকে সমর্থন জানাচ্ছি।’

.

নির্বাচনের মাত্র দুই দিন আগে নিজ দলের প্রার্থীকে সমর্থন না দিয়ে রিপাবলিকান প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় হ্যালির অনেক দলীয় সহকর্মী বিস্মিত হয়েছেন। তাঁদের অনেকে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একজন একে ‘জঘন্য বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন।

.

নির্বাচনের মাত্র দুই দিন আগে নিজ দলের প্রার্থীকে সমর্থন না দিয়ে রিপাবলিকান প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় হ্যালির অনেক দলীয় সহকর্মী বিস্মিত হয়েছেন। তাঁদের অনেকে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একজন একে ‘জঘন্য বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন।

.মিশিগানে আল–সাইয়েদকে ঠেকাতে এবার রিপাবলিকান প্রার্থীর পক্ষে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করবে ইসরায়েলপন্থী আইপ্যাক.

হ্যালি ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে আবদুল আল–সাইয়েদ দলটির বামপন্থী অংশের প্রতিনিধিত্ব করেন। সাম্প্রতিক দিনগুলোয় তাঁদের দীর্ঘদিনের বিরোধ প্রকাশ্যে এসেছে।

এবারের নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির বাইরের একটি উদারপন্থী গোষ্ঠীর নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিজ্ঞাপনটির নিন্দা জানাতে আবদুল আল–সাইয়েদের প্রতি আহ্বান জানিয়েছিলেন হ্যালি।

.

আমরা সবাই জানি, এবারের নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু আবদুল স্পষ্ট করে দিয়েছেন, তাঁর নির্বাচনী প্রচারে আমার জায়গা নেই। সেখানে আমাকে তাঁর প্রয়োজন নেই, তিনি আমাকে চানও না।

হ্যালি স্টিভেন্স, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য

.

পরে আবদুল আল–সাইয়েদ বিজ্ঞাপনটির সমালোচনা করেন। এর বিষয়বস্তুর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

দলীয় ঐক্যের বার্তা দিতে গতকাল একটি অনুষ্ঠানে হ্যালি ও আবদুল আল–সাইয়েদের একসঙ্গে উপস্থিত থাকার কথা ছিল। তবে খবর পাওয়া যায়, আবদুল আল–সাইয়েদ তাঁকে (হ্যালি) ওই অনুষ্ঠানে যোগ না দিতে বলেছিলেন। এরপর হ্যালি রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে একটি গির্জায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

.মিশিগানে কোটি কোটি ডলার উড়িয়েও হারানো গেল না আবদুল আল-সাইয়েদকে.

গির্জার বাইরে রজার্সের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের হ্যালি বলেন, ‘আমরা সবাই জানি, এবারের নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু আবদুল স্পষ্ট করে দিয়েছেন, তাঁর নির্বাচনী প্রচারে আমার জায়গা নেই। সেখানে আমাকে তাঁর প্রয়োজন নেই, তিনি আমাকে চানও না।’

হ্যালির সমর্থন পাওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুল আল–সাইয়েদ সাংবাদিকদের বলেন, তিনি মিশিগানের মানুষের সমস্যাগুলো নিয়েই বেশি ভাবছেন।

এই ডেমোক্র্যাট প্রার্থী আরও বলেন, ‘দিন শেষে আমি হ্যালি স্টিভেন্সকে নিয়ে ভাবি না। এসবের কিছুই গুরুত্বপূর্ণ নয়।’

.মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি আইপ্যাক




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »