শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মিসেস সুন্দরী খেতাব জিতলেন কাশ্মীরের মেয়ে সরগম
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিসেস সুন্দরী খেতাব জিতলেন কাশ্মীরের মেয়ে সরগম

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় মিসেস সুন্দরী খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী সরগম কৌশল। ৬২ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এ খেতাব জিতলেন জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম।

রোববার সকালে লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম’।

এই মুকুট জয়ে উচ্ছ্বসিত সরগম। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ‘২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এ খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে’। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রাঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর, যা ডিজাইন করেছিলেন ভাবনা রাও।

বিবাহিতদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিলস ‘মিসেস উইমেন অব দি ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র রোববারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এ মুকুট।

ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসাবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌসেনায় কর্মরত।

উল্লেখ, চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি। সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি’।

সূত্র: হিন্দুস্তান টাইমস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »