● ●


মিয়ানমারের পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে: জাতিসংঘ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিয়ানমারের পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে: জাতিসংঘ

মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর দেশটির ৫ কোটি ৪০ লাখ মানুষের অবস্থা খারাপ থেকে ভয়ংকর হয়ে উঠেছে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ এই উদ্বেগের কথা জানিয়েছেন। আলজাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি বলেন, ২০২১ সালে অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী এখনো যৌন সহিংসতা, নির্যাতন, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করে চলেছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হত্যা করছে। গত বুধবার অ্যান্ড্রুজ কাউন্সিলে বক্তব্য রাখেন।

এর ঠিক আগের দিন মিয়ানমারের উত্তর-মধ্য সাগাইংয়ের একটি স্কুলে হেলিকপ্টার থেকে হামলা চালায় সামরিক বাহিনী। ঐ ঘটনায় ১১ শিশু নিহত হয়।

অন্য দিকে অভ্যুত্থানের বিরুদ্ধে শুরু থেকেই সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে আসছে মিয়ানমারের জনগণ। বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। এই সময়ে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিও আছেন।

মিয়ানমারে সেনাবাহিনীর চলমান দমনপীড়ন নিয়ে জাতিসংঘ দূত কাউন্সিলকে আরো বলেন, আটককৃতদের মধ্যে ২৯৫ শিশু বন্দি আছে। এছাড়া ৮৪ জন রাজনৈতিক বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »