সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়ানমারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আসিয়ান
প্রকাশ: ১ আগস্ট, ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আসিয়ান

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আসিয়ান। মালয়েশিয়ার নেতৃত্বে এ সপ্তাহে এই আঞ্চলিক ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। এতে একজন বেসামরিক প্রতিনিধিকে পাঠাতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছিল আসিয়ান। কিন্তু তাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ফলে এই বৈঠকের বাইরে রাখা হচ্ছে মিয়ানমারকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ পর্যন্ত ১০ দেশের এই সংগঠন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। কিন্তু তাতে কোনো ফল আসেনি। গত সপ্তাহে মিয়ানমার চারজন গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর নিন্দা জানিয়েছে আসিয়ান। গত বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা কেড়ে নেয় সামরিক জান্তা।
বিজ্ঞাপন
তখন থেকেই বিশৃংখল এক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। তখন থেকেই ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে নৃশংস দমনপীড়ন চালিয়ে যাচ্ছে সামরিক জান্তা। এতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২১০০।

এ অবস্থায় বুধবার থেকে নমপেনে হতে যাচ্ছে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের মিটিং। গত বছর এপ্রিলে আসিয়ানের ৫ দফা প্রস্তাবের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তাতে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছিল। সামরিক জান্তা ও অভ্যুত্থানের বিরোধীদের সংলাপের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কোনোই অগ্রগতি হয়নি। সেই পরিকল্পনার পর এক বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ায় এবারের সম্মেলনে তা বাস্তবায়নের জন্য একটি ফ্রেমওয়ার্ক উপস্থাপন করবে মালয়েশিয়া। এর মূল বিষয়বস্তু হলো বিশৃংখলা বন্ধ করতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »