সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়ানমারের সামরিক নেতৃত্বের জন্য আসিয়ানের দুয়ার বন্ধ
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ১:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিয়ানমারের সামরিক নেতৃত্বের জন্য আসিয়ানের দুয়ার বন্ধ

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সামরিক নেতৃত্বের জন্য আসিয়ানের দুয়ার বন্ধের বিষয়ে একমত হয়েছেন সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় সংস্থাটির ১৫ মাসের পুরনো পরিকল্পনায় নেপিদো অগ্রগতি না করা পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে।

নমপেনে অনুষ্ঠিত আসিয়ানের আঞ্চলিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন। খবর আলজাজিরার।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইংয়ের সঙ্গে সম্মত হওয়া পাঁচ দফা ঐক্যমতের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় শুক্রবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা সমালোচনা করেন। আর নভেম্বরে অনুষ্ঠেয় আঞ্চলিক সম্মেলনের আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলকে (এসএসি) এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তারা ‘পাঁচ দফা ঐক্যমতের বিষয়ে সামান্য অগ্রগতি এবং সময়মতো ও সম্পূর্ণভাবে এটি বাস্তবায়নে নেপিদোর প্রতিশ্রুতির অভাবে গভীরভাবে হতাশ’।

মিয়ানমার ২০২১ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যখন নির্বাচিত নেতা অং সাং সু চি ও অন্য শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করে তখন থেকেই গভীর সংকটে নিপতিত হয়। এ অভ্যুত্থানের কারণে ব্যাপক আন্দোলন শুরু হয় দেশজুড়ে। গড়ে উঠে অভ্যুত্থান বিরোধী সশস্ত্র গোষ্ঠী। যদিও এ গোষ্ঠীকে ঠেকাতে নৃশংস পন্থা অনুসরণ করছে সেনাবাহিনী।

অভ্যুত্থানের পর থেকে ইতোমধ্যে দুই বেশি মানুষকে হত্যা করা হয়েছে।  তবে গত মাসে চার রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকরের পর থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেছে।

এদিকে আসিয়ানের দাবি প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার দেশটির গ্লোব্যাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকার প্রথম পাতায় ছাপানো এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী জানিয়েছে, তারা আসিয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে এবং এটি নিজেদের তৈরি করা ‘পাঁচ পরিকল্পনা অনুসরণ করবে’।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »