মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মুন্সিগঞ্জে ‘৪৬ যাত্রী’ নিয়ে পিকনিকের ট্রলারডুবি, ২ শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ‘৪৬ যাত্রী’ নিয়ে পিকনিকের ট্রলারডুবি, ২ শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার

 

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছে পদ্মার শাখা নদীতে পিকনিকের উদ্দেশ্যে বের হওয়া একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৮ জনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে ২টি শিশুর মরদেহ রয়েছে।’

নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হ্যাপি আক্তার (২৮) ও তার বোন পপি আক্তার (২৬), রাকিব (১২) ও তার ভাই সাকিব (৮), মোকসেদা (৪০), সাজিবুল (৫) ও ফারিহান (১০)।

ট্রলারটি ডুবে যাওয়ার কারণ জানতে চাইলে কয়েস আহম্মেদ বলেন, ‘বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবেছে।’

আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, ওই ট্রলারে মোট ৪৬ জন ছিলেন।’

এই ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২ শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব।

উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল এসে পৌঁছেছে রাত সাড়ে ১০টার দিকে।

ঢাকা থেকে ৫ জনের ডুবুরি দল এসেছে। তাদের মধ্যে রয়েছেন স্টেশন অফিসার মেহেদি হাসান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের ডুবুরি দল কাজ শুরু করেছে। আমরা জানতে পেরেছি ৮ জন নিখোঁজ রয়েছেন।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »