শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মুলাদীতে পছন্দের প্রার্থীকে ‌‘নিয়োগ না দেওয়ায়’ স্কুল মাঠেই শিক্ষককে মারধর
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুলাদীতে পছন্দের প্রার্থীকে ‌‘নিয়োগ না দেওয়ায়’ স্কুল মাঠেই শিক্ষককে মারধর

মুলাদী (বরিশাল) সংবাদদাতা :

বরিশালের প্রকাশ্যে শিক্ষককে মারধর ও প্রাণনাশের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক জাকির হোসেন মুলাদী উপজেলার আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে, অভিযুক্ত ফয়জুর রহমান টুলু সরদার সফিপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো। এ সময় বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগের জন্য আলোচনা হয়। আলোচনায় শিক্ষক জাকির হোসেন মেধা যাচাইয়ের ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য সেইন্ট বাংলাদেশের কর্মকর্তাদের অনুরোধ করেন। কিন্তু স্থানীয় ফয়জুর রহমান টুলু তার আত্মীয় হিরা নামের একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে বলে জানিয়ে দেন। এ নিয়ে ফয়জুর রহমান টুলু এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে ফয়জুর রহমান জাকির হোসেনকে কিলঘুষি ও লোকজনের সামনে শিক্ষককে জুতাপেটা করে প্রাণনাশের হুমকি দেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগী শিক্ষক জাকির হোসেনকে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে ফয়জুর রহমান টুলুর বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী শিক্ষক জাকির হোসেন বলেন, ফয়জুর রহমান টুলু এলাকার প্রভাবশালী। এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উঠাবসার আড়ালে মাদক ব্যবসা করেন।

ফয়জুর রহমান টুলু অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে ওই শিক্ষকের সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম রাসেল বলেন, ফয়জুর রহমান টুলু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সহকারী শিক্ষক জাকির হোসেনকে মারধর ও লাঞ্ছিত করেছে। এ ব্যাপারে আইনি সহায়তা পেতে জাকির হোসেনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মুলাদী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয় মাঠে শিক্ষককে মারধরের বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী থানার ওসি তুষার কুমার মণ্ডল বলেন, শিক্ষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »