বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মুলাদীতে হাতাহাতির ফাঁকে পালালেন আসামি, পুলিশের দুই সদস্য আহত
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ৪:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুলাদীতে হাতাহাতির ফাঁকে পালালেন আসামি, পুলিশের দুই সদস্য আহত

বরিশালের মুলাদীতে মনির হত্যার মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তি-হাতাহাতির শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্য।

সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন ও কনস্টেবল আব্দুল হাকিম।

এসআই রুহুল আমিন জানান, মুলাদীর আলোচিত মনির হোসেন হাওলাদার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি। সেই হিসেবে সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেফতারের জন্য অবস্থা পর্যবেক্ষণ করতে মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নেন তিনি ও আব্দুল হাকিমসহ সিআইডির একটি টিম। এ সময় আসামির স্বজনরা সিআইডি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় দেখে তাদের ঘিরে ধরেন এবং ধস্তাধস্তি ও হাতাহাতি করেন। এতে তিনি ও কনস্টেবল আব্দুল হাকিম সামান্য আহত হয়েছেন।

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে এসআই রুহুল আমিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদারকে গ্রেফতারে অভিযান চালায় সিআইডি। এসময় আব্বাসের হয়ে তার ছয়/সাতজন স্বজন ও সহযোগী এসে সিআইডি টিমকে বাঁধা দেন। এসময় তাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সুযোগে আব্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ধস্তাধস্তিতে সিআইডির দুই সদস্য আহত হন।

গত বছরের ২৪ মে সকাল ৯টায় মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে মনির হাওলাদারের (২২) চক্ষু তুলে ফেলা ও গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনের নামে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৪ জুলাই মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।

এদিকে মামলার বাদী পারভেজ হাওলাদার বলেন, অনেক আসামিই বাইরে ঘুরে বেড়াচ্ছেন। যার মধ্যে শুনেছি মামলার এজাহারনামীও আসামি
ফোরকানের মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে সম্প্রতি চাকরি হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »