বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মুসাব্বিরকে জেলগেট থেকে তুলে নেওয়ার অভিযোগ, মির্জা ফখরুলের উদ্বেগ
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুসাব্বিরকে জেলগেট থেকে তুলে নেওয়ার অভিযোগ, মির্জা ফখরুলের উদ্বেগ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির দীর্ঘদিন কারাবন্দি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর কারাফটক থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন কারান্তরীণ থেকে আদালতের মাধ্যমে জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবৈধ সরকার তাদের পতনের আন্দোলনকে দমনের জন্য এসব তরুণ ও সাহসী নেতাকর্মীকে তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলনকে বন্ধ করতে চায়। আজিজুর রহমান মুসাব্বিরকে এর আগেও সরকার গুম করে রেখেছিল, একাধিকবার গ্রেফতারও করেছিল। বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে অপব্যবহার করছে বর্তমান নিশিরাতের সরকার।

মির্জা ফখরুল বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী মোসাব্বিরকে তুলে নিয়ে যাওয়ায় তার পরিবারের সদস্যরাও গভীর উৎকণ্ঠায় রয়েছেন। তিনি অবিলম্বে আজিজুর রহমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »