মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মৃত্যুঝুঁকি উপেক্ষা করে করোনা যুদ্ধে বরিশালের প্রভাষক সুমন
প্রকাশ: ৭ মে, ২০২০, ২:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মৃত্যুঝুঁকি উপেক্ষা করে করোনা যুদ্ধে  বরিশালের প্রভাষক সুমন

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক এক মহা বিপর্যয়ের নাম করোনা ভাইরাস।পারমাণবিক অস্ত্রের অধিকারী রাষ্ট্রগুলো ও আজ এর তান্ডবে লন্ডভন্ড।এমনি এক মহাযুদ্বের সামনের সারির সমরযোদ্বা হয়ে দায়িত্ব পালন করছেন তাহেরুল ইসলাম সুমন।


পেশায় শিক্ষক।বরিশাল এছাড়াও তিনি ইনস্টিটিটিউট অব হেলথ এ্যান্ড টেকনোলজি এর মাইক্রো বায়োলজির প্রভাষক।শিক্ষার্থীদের কাছে সুমন স্যার হিসেবে সমধিক পরিচিত। ২৯ এপ্রিল যিনি দায়িত্ব নিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ, হাসপাতালের করোনা পিসিআর ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

যেখান থেকে প্রায় শতভাগ আক্রান্তের সম্ভাবনা রয়েছে।
যদিও তাহেরুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাস কষ্ট রোগে আক্রান্ত। তবুও দেশের এ ক্রান্তিলগ্নে পিসিআর ল্যাবে যোগদান করায় কলেজ কর্তৃপক্ষ ও ইনস্টিটিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা তাকে সাধুবাদ জানিয়েছেন।
এ কারনে আক্রান্তের ঝুঁকিটা আরও বেশী।
সব কিছু বুঝে ও দেশের এ মহাদূর্যোগে নিজেকে সরিয়ে নেয়নি দায়িত্ব থেকে। বিবেক আর মানবিক মূল্যবোধের তাগিদে এ সমর যুদ্ধের সামনের সারির তিনি একজন সারথি।

প্রায়ই আমরা পত্র- পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার কিংবা সংশ্লিষ্ট অনেকের দায়িত্ব পালনে নেতিবাচক খবর শুনছি।ভয়ে চেম্বার করছেন না অনেকে।এমন বাস্তবতা বিদ্যমান।এই রকম একটি দূর্যোগময় পরিস্থিতিতে নিজের জীবন, প্রিয় সন্তান কিংবা প্রিয়তমা স্ত্রী ভবিষ্যৎ চিন্তা না করেই কঠিন এ দায়িত্ব পালনে হাসিমুখে এগিয়ে আসাটা উদার মন ও মননশীলতার পরিচয়। দেশপ্রেম কিংবা সমাজের প্রতি কেবলমাত্র কমিটেড হলেই তা সম্ভব। যদিও ভাষা আন্দোলন কিংবা মহান মুক্তিযুদ্ধে আমরা এ ত্যাগের ঘটনা দেখছি।বর্তমান সমাজ ব্যবস্থায় এটা কল্পনাতীত নয় কী?


পটুয়াখালীর বাউফল এলাকায় জন্ম নেওয়া এ কৃতিমান ২ সন্তানের জনক সুমন স্যার।ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে যার রয়েছে বিশাল জনপ্রিয়তা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের কথা চিন্তা করে যিনি চালু করেন অনলাইন ক্লাস।অভিভাবকদের সাথে ফোনে যোগাযোগ করে নিচ্ছেন শিক্ষার্থীদের অগ্রগতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটোরি বিভাগ থেকে বিএসসি ইন মেডিকেলটেকনোলজিস্ট করা এ শিক্ষক নিজ এলাকা বাউফলে গড়ে তুলেন ফিজিওথেরাপি সেন্টার। যেখানে বিনামূল্যে দুঃস্থ ও দরিদ্রের সেবা দিয়ে আসছেন।প্রতিষ্ঠা করেছেন ব্লাড ডোনেশন ক্লাব।যার মাধ্যমে রক্তদান করে মানব সেবা করে যাচ্ছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »