শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির নাম বললেই বুকের মধ্যে গোল হয় : পরীমণি
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেসির নাম বললেই বুকের মধ্যে গোল হয় : পরীমণি

চলতি কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল লিওনেল মেসির আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজের গোলে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে কোচ লিওনেল স্কালোনির দল। প্রিয় দলের জয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি আর্জেন্টিনার অন্ধভক্ত। প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখেন তিনি। শুধু দেখেন না, তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়াও জানান নায়িকা।

নকআউট পর্বের টিকিট নিশ্চিতের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পরীমণি লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’ কয়েক মিনিটেই তার সেই পোস্টে হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে। কমেন্ট অপশন বন্ধ থাকায় নেটিজেনরা মন্তব্য করতে পারেননি। তবে পরীর স্ট্যাটাসটি প্রায় দুই শতাধিক নেটিজেন শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে মেসি-ডি মারিয়াদের আক্রমণ বারবার আটকে দিচ্ছিলেন পোল‌্যান্ডের ডিফেন্ডাররা। ৩৮তম মিনিটে বিরাট এক সুযোগ আসে আর্জেন্টিনার। ডি-বক্সের ভেতর বল বাঁধাতে গিয়ে পোল‌্যান্ডের গোলরক্ষক মেসিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ফলে ভিএআর চেক করে আর্জেন্টিনাকে পেনাল্টির সংকেত দেন রেফারি। তবে সহজ সুযোগ পেয়েও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তার ডান দিকে নেওয়া শট ঠেকিয়ে দেন পোল‌্যান্ডের গোলরক্ষক সেজেসনি। ফলে প্রথমার্ধের ৬৫ শতাংশ বল দখলে থেকেও গোলশূন্য বিরতিতে যায় দুই দল।

বিরতি শেষে ফিরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪৭তম মিনিটে ডানপ্রান্ত থেকে মোলিনার ক্রস থেকে আলতো পা ছুঁয়ে লক্ষ‌্যভেদ করেন এলেক্সিস ম্যাক অ্যালিস্টার। যার সুবাদে গোটা স্টেডিয়ামে সমর্থকদের উল্লাসে মাতান তিনি। এটি তার দেশের জার্সিতে প্রথম গোল।

এরপর ম‌্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। পোলিশ রক্ষণে এনজো ফার্নান্দেজের বাড়ানো পাস দারুণ দক্ষতায় রিসিভ করে ভেতরে নিয়ে এক টাচে কোনাকুনিতে শট নেন আলভারেজ। তবে লাফিয়েও সে বল আটকাতে পারেননি পোলিশ গোলকিপার সেজেসনি। তার নাগালের বাইরে দিয়ে বল চলে যায় জালে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »