রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেন্দিগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২১, ৯:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেহেন্দিগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার : ঘটনার সাথে জরিত না থেকেও মিথ্যা মামলার আসামি হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের পল্লী চিকিৎসক মোঃ হারুন হাওলাদার, মোঃ সিফাত ও মোঃ মৃদুল ফরাজী।

তথ্য সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে ৩১ তারিখ কহিনুর বেগম বাদী হয়ে ৬ জন কে আসামী করে মামলা দায়ের করেন যাহার সিআর মামলা নং-২৭/২০২১।

উক্ত ঘটনার সাথে কোন রকম জরিত না থেকেও মিথ্যা মামলার আসামি হলেন মোঃ হারুন হাওলাদার(৫৫) সহ দুই কিশোর মোঃ সিফাত (১৪) এবং মৃদুল ফরাজী(১৩) এদের ভিতর সিফাত এবং মৃদুল ফরাজী দুজনই উত্তর জাঙ্গালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র একজন নবম শ্রেণির অন্য জন অষ্টম শ্রেণির ছাত্র। মামলায় তাদের প্রকৃত বয়স গোপন করে ভুয়া বসয় ১৮ দেওয়া হয়েছে। পূর্বের শত্রুতার জের ধরে মিথ্যা মামলার আসামি দুই কিশোর কে ফাসিয়ে দেয়া হয়েছে।

উক্ত মামলায় দুই কিশোর কে আসামী করায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী।

মামলার আসামী পল্লী চিকিৎসক মোঃ হারুন হাওলাদার বলেন,আমি এই ঘটনার কিছুই জানি না এবং আমার কোন সম্পৃক্ততা নেই। আমি গ্রামে দীর্ঘ ৩০ বছর সুনামের সাথে এলাকার মানুষকে চিকিৎসা প্রদান করে আসছি। কিছু কুচক্রী মহল আমার সম্মান হানির জন্য আমি এবং আমার ছেলে সিফাত(১৪) কে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়েছে কহিনুর বেগম, তার সাথে আমার কোন শত্রুতা নেই যদিও তিনি কেন মামলা দিয়েছে কেন তা আমি জানিনা।

এ ব্যাপারে মামলার আরেক আসামী মোঃ মন্নান হাওলাদারকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের জানান, আমি শুক্রবার দিন কাজে অন্যের বাড়িতে ব্যস্ত ছিলাম। এই ঘটনার সময়ে আমি ঘটনাস্থলে / বাড়িতেও ছিলাম না, আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়রানি মূলক মামলার আসামী করা হয়েছে।

মামলার অন্য আসামী মোসাঃ নারগিস বলেন, আমি স্বর্ণ অলংকার নেয়া তো দূরের কথা আমি কাছেও যাইনি কেননা আমি মহিলা মানুষ বিধায় ঘর থেকে বের হইনা কিন্তু এরকম আমার নামে মামলা দিয়ে হয়রানি কেন করা হয়েছে তা আমি জানিনা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »