বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মৌকরণ এলাকায় নাতির মৃত্যুর খবর শুনেই মারা গেলেন নানি!
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ১:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মৌকরণ এলাকায়  নাতির মৃত্যুর খবর শুনেই মারা গেলেন নানি!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকির পার্শ্ববর্তী এলাকা মৌকরণে নানার বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী কুরআনের হাফেজ মো. খালিদ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর শুনে তার নানিও স্ট্রোক করে মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলার পার্শ্ববর্তী মৌকরণ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খালিদ দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মো. মাওলানা রফিকুল ইসলামের বড় ছেলে। তিনি কুরআনের হাফেজ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে খালিদ নানার বাড়িতে পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে মোটর লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন দ্রুত খালিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এদিকে কুরআনের হাফেজ নাতির মৃত্যুর খবর শুনে নানি কুলসুম বেগম (৬৫) স্ট্রোক করে মারা যান। কুলসুম বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মৃত্যুর খবর শুনেছি তবে পরিবারের কেউ জানায়নি। ঘটনাস্থলে থানা থেকে লোক পাঠানো হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »