সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোর শহরে অস্ত্র কারখানার আবিসস্কার
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২২, ৯:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোর শহরে অস্ত্র কারখানার আবিসস্কার

যশোর ব্যুরো : যশোর শহরের রাঙ্গমাটি গ্যারেজের পাশে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং কারখানায় দেশিয় অস্ত্রের কারাখানা আবিস্কর করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ। এসময় অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করেছে পুলিশ।

অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি নাইন এমএম পিস্তল (দেশিয় তৈরি), ৫ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিন। আটক তিনজন হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)।

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্কসপে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়। এরপর সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে বেশ কয়েকবার তিনি সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রাত ১০টা পর্যন্ত ওয়ার্কসপে অভিযান চলছিলো। এলাকার লোকজন ডিবি পুলিশের অভিযানের সংবাদ পেয়ে হতবাক হন। প্রকাশ্যে এই ভাবে কোন ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র তৈরি হতে পারে এটা অনেকের অজানা ছিলো।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করবো। এই ভাবে আরো অস্ত্র তৈরি হয়েছিল কি-না বা এর সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখবো।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, আটক তিনজনের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। এ অস্ত্র তারা কোথায় বিক্রি করেন সেবিষয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে তিনি জানিয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »