মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ আটক-১
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ আটক-১

যশোর জেলা প্রতিনিধি : যশোর ধান্যখোলা এবং শিকারপুর সীমান্ত হতে ভিন্ন ভিন্ন অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে সীমান্ত পার করে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে আসে এবং তা যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ১৬ এপ্রিল ২০২১ তারিখ  পর্যন্ত পৃথক ০৩ টি অভিযানে ধান্যখোলা এবং শিকারপুর বিওপিতে কর্মরত সুবেদার মো. আশরাফ আলী, নায়েব সুবেদার এ বি সিদ্দিক এবং হাবিলদার মো. জালাল আহমেদ এর নেতৃত্বে ০৩ টি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ধান্যখোলা বিওপির ইন্দ্রপুর গ্রাম হতে ৩৪ কেজি ও ০১ জন আসামী, জেলেপাড়া পোষ্টের আয়রন ব্রিজ হতে ২২ কেজি

এবং শিকারপুর বাওড় পাড় হতে ৩২ কেজি

গাঁজাসহ সর্বমোট ৮৮ কেজি গাঁজা আটক করা হয়। আটককৃত আসামী মো. ছহির উদ্দিন (৩০), ধান্যখোলা মৃত আ. ছাত্তার এ ছেলে।
আটককৃত গাঁজাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »