শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরের রাজু দেশীয় প্রযুক্তিতে তৈরি করলেন বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক ইজিবাইক
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরের রাজু দেশীয় প্রযুক্তিতে তৈরি করলেন বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক ইজিবাইক

যশোর ব্যুরো : দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারিচালিত অত্যাধুনিক ইজিবাইক তৈরি করেছেন যশোরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার হারুন-অর রসিদ রাজু। নিজস্ব ওয়ার্কশপে তিনি নিজ হাতে এ অত্যাধুনিক ইজিবাইকটি তৈরি করেছেন। রাজু তিন চাকা বিশিষ্ট গাড়িটির নাম দিয়েছেন ফোর-জি ইজিবাইক। ইজিবাইকটি তৈরিতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করায় চায়না ইজিবাইকের তুলনায় এর দাম কম ও বিদ্যুৎ সাশ্রয়ী।
গাড়ি শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশেই তৈরি করা যাবে চায়নার থেকে আরও অত্যাধুনিক ও এই ইজিবাইক।
সরেজমিনে দেখা যায়, চায়না ইজিবাইকের চ্যাসিস ব্যবহার করে এতে স্টিলের সিট দিয়ে বডি তৈরি করা হয়েছে। উন্নতমানের গ্লাস ব্যবহার করে সম্পূর্ণ গাড়িটিকে মুড়ে দেওয়া হয়েছে। ফলে রোদ, বৃষ্টি এবং সড়কের ধুলাবালি থেকে যাত্রীরা সুরক্ষা পাবে। শুধু তাই নয় গাড়িটির ভেতরে চার জন এবং সামনে একজন ও চালকসহ মোট ছয়জন এ চলাচল করতে পারবে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১২শ ওয়াটের মোটর এবং ৫টি ১২ ভোল্টের ব্যাটারি। যশোর ওয়ার্কশপে এ ফোর-জি ইজিবাইকটি তৈরিতে ব্যয় হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। বিক্রয়মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা।
গাড়িটির উদ্যোক্তা হারুন-অর রসিদ রাজু জানান, করোনার পর দেশের বেকারত্ব দূর করতে চায়না ইজিবাইকের দাম বিবেচনা করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী ইজিবাইক তৈরির সিদ্ধান্ত নেন তিনি। এরপর চ্যাসিস, যন্ত্রাংশ সংগ্রহ করে নিজ কারখানায় কর্মচারিদের সহায়তায় মাত্র দুই মাসের চেষ্টায় তিনি পরীক্ষামূলকভাবে প্রথম এই ফোর-জি ইজিবাইকটি তৈরি করতে সক্ষম হয়েছেন। ইজিবাইকটি একবার ফুল চার্জ করতে ৪০-৫০ টাকার বিদ্যুৎ খরচ হবে এবং এক চার্জে চলবে ১৪০-১৫০ কিলোমিটার। এ গাড়িটির গতিবেগ ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার। ইজিবাইকটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক ৬টি চেয়ার, হাই কোয়ালিটি ডাম্পার, ডিজিটাল মিটার বক্স, অত্যাধুনিক মোটর কন্ট্রোলার এবং রুচিশীল ইন্টেরিয়র।
রাজু বলেন, পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সাশ্রয়ী ফোর-জি ইজিবাইকটি উৎপাদন করতে সক্ষম হয়েছি। এটি বৃহৎ পরিসরে বাজারজাত করতে পারলে দেশের বেকারত্ব দূর হবে। মানুষ সল্পমূল্যে ইজিবাইক ক্রয় করতে পারবে এবং নিরাপদ বাহন হিসেবে সড়কে ভূমিকা রাখবে। এজন্য আমি সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
যশোর ওয়ার্কশপের কর্মচারী লিটন হোসেন বলেন, আমরা রাজু ভাইয়ের নকশা ও তদারকিতে, তার পরিকল্পনায় ইজিবাইকটি তৈরি কাজ করেছি। এটাতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দেশের বাইরে থেকে যে সকল ইজিবাইক দেশে আমদানি করা হয় সেটার দামও বেশি এবং টেকসই কম। সেই তুলনায় এ ইজিবাইকটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং অত্যাধুনিক।
মুড়লী এলাকার শেখ রহিম বলেন, ইজিবাইকটি তৈরি হয়েছে আমাদের চোখের সামনে। এ ধরনের ইজিবাইক এর আগে কখনো বাংলাদেশের রাস্তায় দেখা যায়নি। এটি যেমন পরিবেশ বান্ধব, তেমনি বিদ্যুৎ সাশ্রয়ী এবং নিরাপদ বাহন। এটিতে সরকার সংশ্লিষ্টরা সুদৃষ্টি দিলে এটি বাজারজাত করে দেশের অর্থনীতি এবং বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে।
রিফাত ইঞ্জিনিয়ারিংয়ের অটোমোবাইল ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ বলেন, গাড়িটির যে কনফিগারেশন তা চায়না ইজিবাইকের তুলনায় আরও বেশি অত্যাধুনিক এবং মজবুত। এমনকি এটা দামেও কম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি বিদ্যুৎ সাশ্রয়ী, যা আমাদের দেশের বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখবে। এছাড়া এটি রোদ-বৃষ্টি থেকে যাত্রীদের সুরক্ষা দেবে। অতএব সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এটি বৃহৎ পরিসরে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »