সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে অর্থ সম্পদ লুটে নেয়ার অভিযোগে নারীর সংবাদ সম্মেলন
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ১:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে অর্থ সম্পদ লুটে নেয়ার অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার ঘুনী শাখারীপাড়ার মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা করে অসহায় নারীর অর্থ সম্পদ লুটে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে একই গ্রামের আবু জাফরের কন্যা আসমা আক্তার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদর উপজেলার ঘুনী শাখারীপাড়ার মনিরুল ইসলাম মনির সাতে গত ২০২১ সালের ২৪ এপ্রিল তার বিয়ে হয়। এরপর থেকে আমরা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকি। এরই মধ্যে মনি বিভিন্নভাবে বুঝিয়ে আমার কাছে থাকা ভাই ও বোনের থাকা ৮ লক্ষ ১০ হাজার টাকা ধার হিসেবে নেয়। এসব টাকা আমার তিন ভাই ও তিন বোন বিদেশে থাকাবস্থায় পাঠান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্ত্রী হিসেবে আমি তাকে বিশ্বাস করে এসব টাকা প্রদান করি। এর বাইরেও আমার ২টি জার্সি গরু বিক্রি করে আরও ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করি। এরপর সে খুব দ্রুত পাল্টে যেতে শুরু করে। এমনকি আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে। এক পর্যায়ে আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার সাথে তার যে বিবাহ হয়েছিলো সেটি ভুয়া কাবিনে। সংবাদ সম্মেলনে আসমা আক্তার বলেন, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমি পাওনা টাকা তার কাছে চাইতে গেলে সে আমাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এক পর্যায়ে আমি তার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করি। এরপরই সে ক্ষিপ্ত হয়ে আমার ও পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা ও মারপিট করে। এসময়ে মনির ও তার সন্ত্রাসীরা আমার ১২ টি রাজহাঁস, ১৫ টি পাতি হাঁসসহ আরও অনেক কিছু নিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মনিরুল ইসলাম এলাকায় খুবই প্রতাপশালী হিসেবে পরিচিত। যেকারণে এলাকার কোনো লোক তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পাননা। থানা পুলিশের সাথেও তার রয়েছে বিশেষ সখ্যতা। এসব কারণে আমি কারোর কাছে কোনো বিচার পাচ্ছি না। প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবা আবু জাফর ব্যাপারি, মা হোসনে আরা খাতুন, ভাই ফারুক হোসেন ও ভাবী গুল নাহার কাজল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »