শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে আবাসিক হোটেল থেকে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে আবাসিক হোটেল থেকে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে ৪০ টি ৫০০ টাকার জাল নোটসহ মহিবুর রহমান চৌধুরী (৪৬) ও সাইফুল ইসলাম (৩৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলো.. চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার দেশগাঁও কাশেমপুর গ্রামের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে মহিবুর রহমান চৌধুরী। অপর গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পটিয়াদী উপজেলার চরজাকালিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে। ।আসামি মহিবুর ঢাকা ডিএমপি ডেমরা থানা এলাকায় দীর্ঘদিন ধরে এসব জাল টাকার ব্যবসা করে আসছিলো। অপর আসামি সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অভয়নগর এলাকার অবস্থান করে এসব জাল টাকার কারবার করে আসছিলো।র‌্যাব জানায়, সোমবার (২৯ আগস্ট) রাতে র‌্যাবের একটি অভিযানিক দল অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হোটেল আল রেজুয়ান ( আবাসিক হোটেল) এর তৃতীয় তলার ৩০৩ নং রুমে অভিযান চালিয়ে জাল টাকাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে।র‌্যাব-৬ যশোরের কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে তা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। এর আগেও তারা জাল টাকা তৈরীর মেশিনসহ ঢাকার ডেমরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। আজ (৩০ আগস্ট) মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শামীম হোসাইন জাল টাকাসহ থানায় দু’জনকে র‌্যাব কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »