শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে গৃহবধূকে পাচারকালে যশোরে আটক তিন
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে গৃহবধূকে পাচারকালে যশোরে আটক তিন

যশোর ব্যুরো : ভারতে পাচারের উদ্দেশে গৃহবধূকে নরসিংদী জেলার শিবপুর থানার ভরতেরকান্দি থেকে যশোর এনে পাচারকারীর হাতে তুলে দেয়ার সময় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হচ্ছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মান্দারপাড়া গ্রামের মুক্তার হোসেন, যশোর শহরের সিটি কলেজপাড়ার গোপাল সাহা ও চাঁচড়ার রায়পাড়ার জসিম মিয়া।

এ সময় তাদের সহযোগী বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার অনুপমসহ অজ্ঞাতনামারা পালিয়ে গেছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলাটি হয়েছে।

মামলায় বলা হয় আসামিরা ভারতে বিউটি পার্লারে ভাল বেতনের চাকরি দেওয়ার কথা বলে গত ৬ নভেম্বর যোগাযোগ করে গৃহবধূকে নরসিংদী জেলাধীন গাউছিয়া বাস্ট্যান্ডে যাওয়ার কথা বলে। সেখানে গেলে মুক্তার হোসেন নারীকে নিয়ে শিবচর ডিলাক্স বাসযোগে গাউছিয়া হতে বেনাপোলগামী বাসে রওনা দেন।

বাসের একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বারে কল দিয়ে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের নাম্বারে কল দেয়। রাত সাড়ে ১০ টায় কোতোয়ালি মডেল থানা পুলিশ মণিহার সিনেমা হলের সামনে বটতলা বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় মুক্তার হোসেন, গোপাল সাহা ও জসিম মিয়াকে আটক করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »