সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোর সার্কেলের নির্বাচন বন্ধের দাবিতে কমিশনকে স্মারকলিপি
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ১:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোর সার্কেলের নির্বাচন বন্ধের দাবিতে কমিশনকে স্মারকলিপি

যশোর ব্যুরো : বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচনী কার্যক্রম বন্ধের দাবিতে শনিবার নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছেন সদস্যরা। এসময় কেন্দ্র থেকে পাঠানো নির্বাচন বন্ধের নির্দেশনার চিঠিও প্রদান করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন নির্বাচন কমিশনের সদস্য শাহরিয়ার বাবু।

স্মারকলিপিতে বলা হয়, নিয়ম নীতি উপেক্ষা করে ঘোষিত ভোটের তফসিল বাতিলের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. আসলাম।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ২০০৮-২০১০ সাল পর্যন্ত যশোর সার্কেল নামে কোন কমিটির অনুমোদন নেই। এভাবে প্রায় ১২ বৎসর অতিবাহিত হতে চলছে। এজন্য যশোরের নেতৃবৃন্দকে ২০১০ সালের ২৫ জুলাই, একই বছরের ১০ ও ১৯ আগস্ট এবং সর্বশেষ ২০১৫ সালের ৮ ডিসেম্বর চূড়ান্ত পত্র দেয়া হয়। সেখানে সমিতির নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে নিষিদ্ধ করা হয়েছিল।

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নাম, রেজিস্ট্রেশন ও সাইনবোর্ড ব্যবহার করে যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেটা অবিলম্বে বাতিল করার জন্য বলা হয়েছে। অন্যথায় কেন্দ্রীয় কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় নির্বাচন করা হলে নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। কেননা যে নির্বাচন ঘোষণা করা হয়েছে তা অবৈধভাবে।

এদিকে স্মারকলিপিতে আরো বলা হয়েছে, ২৫০ জন সদস্যকে চাঁদা না দেওয়ার অভিযোগে ভোটার করা হয়নি। সমিতি যারা প্রতিষ্ঠিত করেছিল তারাও বাদ গেছে। আমাদের দাবি সবাইকে অন্তর্ভূক্ত করে একটি সুষ্ঠু ভোট করতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. শাহরিয়ার বাবু জানান, সাধারণ ব্যবসায়ীরা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। যেখানে তাদের কেন্দ্রীয় কমিটির পাঠানো চিঠি যুক্ত রয়েছে। আমরা কমিশনের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন মটর পার্টস ব্যবসায়ী এজাজ উদ্দিন টিপু, সাব্বির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »