শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যাদুবিদ্যার জনক শফিউলের পথচলা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যাদুবিদ্যার জনক শফিউলের পথচলা

বিচিত্রধর্মী নানান হাস্যরসাত্নক ভিডিওর মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন শফিউল আলম। সোশ্যাল মিডিয়ায় তিনি যাদুবিদ্যার জনক নামে সর্বাধিক পরিচিত। শফিউল “যাদুবিদ্যার ডেইলি ব্লগ” শিরোনামে ভিডিও বানিয়ে থাকেন।
তার এই শিরোনামের জন্য সবাই তাকে যাদুবিদ্যার জনক বলে থাকেন। তিনি নিছক মজার ছলে শিরোনামে যাদুবিদ্যার জনক শব্দটি ব্যবহার করেন।এর কোন বিশেষত্ব নেই।
তার ভিডিওতে সবচেয়ে বেশি প্রাধান্য পায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন মজার ঘটনাবলি। কয়েকদিন আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডেইলি ব্লগ তৈরি করে বেশ সাড়া পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় জীবনে-হল লাইফ,ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা, ক্যাম্পাসে সুন্দর ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে তুলে ধরেন সাবলীল বাচনভঙ্গির মাধ্যমে। শফিউল আলম বিনোদনধর্মী ভিডিও তৈরির পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। তিনি ২০২০ সালের দিকে ভাঙা রাস্তা মেরামতের দাবিতে ভিডিও দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন জগতে যাত্রা।প্রতিবাদধর্মী ভিডিওর জন্য তাকে নানা সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে। সবকিছুকে ছাড়িয়ে গিয়ে শফিউল আলম সোশ্যাল মিডিয়ায় অতি অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার ফেসবুক পেইজে অনুসারীর সংখ্যা প্রায় দুই লাখ। শফিউল আলমের জন্ম ২০০২ সালের নভেম্বর মাসে। কক্সবাজার, চকরিয়া’র কোনাখালীতে তার বেড়ে ওঠা। বর্তমানে তিনি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তিনি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ঘিরে যাদুবিদ্যার ডেইলি ব্লগ তৈরি করেন। ক্যাম্পাস জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেন শফিউল আলম। তার সহপাঠী, সিনিয়র, জুনিয়র থেকে শুরু করে সকলের প্রশংসায় পঞ্চমুখ তিনি। শফিউল আলমের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন –
কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা আপাতত বলতে চাচ্ছি না। কিছুদিন আগে পেইজে মনিটাইজেশন পেয়েছি। এখন আপাতত লক্ষ্য মানুষকে বিনোদন দেওয়া পাশাপাশি নিজের পকেট খরচটা চালিয়ে নেওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।

লেখাঃ হাসান মাহমুদ শুভ
কলামিস্ট ও ফিচার লেখক।
শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, গাজীপুর।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »