● ●


মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের অভিষেক ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস।

মোস্তাফিজকে সমর্থন দিতে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে চালু করা হয়েছে ‘দ্য ফিজ বে’। থাকছে টিকিট কেনায় ছাড়।

.

মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের আগমন উদ্‌যাপনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১ ও ১৬ জানুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘দ্য ফিজ বে’ নামের এই উদ্যোগের লক্ষ্য, মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিকে এক জায়গায় এনে প্রিয় ক্রিকেটারকে সমর্থন জানানো।

শুধু বিশেষ গ্যালারিই নয়, টিকিটেও থাকছে ছাড়। রেনেগেডসের ঘোষণা অনুযায়ী, ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

মোস্তাফিজও বিগ ব্যাশে প্রথমবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। রেনেগেডসে যোগ দেওয়ার আগে তিনি বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিতে খেলার অভিজ্ঞতা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে চাই।’

.মোস্তাফিজ দুবাইয়েই, সাকিব–তাসকিনকে রাখেনি তাঁদের দল.

রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মোস্তাফিজকে পেয়ে আশাবাদী। তাঁর মতে, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার সামর্থ্য দলের জন্য মূল্যবান সংযোজন হবে।

বিগ ব্যাশের ১৬তম আসর ১২ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ। টুর্নামেন্টটির ফাইনাল হওয়ার কথা ২০ ডিসেম্বর। আইএল টি–টুয়েন্টির দায়িত্ব শেষ করেই রেনেগেডসে যোগ দেবেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান দলটি।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ হোসেন এবারও থাকছেন একই দলে। এবার মোস্তাফিজের অভিষেক ঘিরে মেলবোর্নের গ্যালারিতে লাল-সবুজের উপস্থিতি বাড়াতে চাইছে রেনেগেডস।

.‘সেরা খেলোয়াড়’ রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »