● ●


মাঠের বাইরে দি মারিয়া আসলে কেমন মানুষ: তাঁর অজানা কিছু গল্প
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাঠের বাইরে দি মারিয়া আসলে কেমন মানুষ: তাঁর অজানা কিছু গল্প

আনহেল দি মারিয়াকে যাঁরা দীর্ঘদিন ধরে অনুসরণ করেছেন, তাঁরা সম্ভবত দুটি বিষয়ে একমত হবেন। এক. দি মারিয়া প্রচণ্ড আবেগপ্রবণ, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি। দুই. তিনি তাঁর প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু এই ফুটবলার দি মারিয়ার ভেতরের মানুষটা কেমন, চার দেয়ালের মধ্যে পরিবারের সঙ্গে কেমন তাঁর পৃথিবী—এই প্রশ্ন আছে অনেকেরই।

.বেকহাম: ঘৃণা থেকে ভালোবাসা এবং এক কিংবদন্তির বর্ণিল পথচলা.

শুধু তা–ই নয়, দি মারিয়ার ক্যারিয়ার নিয়েও সমর্থকদের কৌতূহলও আছে অনেক। আর্জেন্টাইন পরিচালক হুয়ান বালদানার বানানো ‘আনহেল দি মারিয়া: ব্রেকিং ডাউন দ্য ওয়াল’ তথ্যচিত্রে দি মারিয়ার দুই পৃথিবীর গল্পই আছে, যা দেখতে দেখতে কখনো চোখটা ভিজে আসতে পারে, কখনো আবার মনে হতে পারে, সার্থক জন্ম কিংবদন্তির।

বেনফিকা ছেড়ে কিছুদিন আগে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন দি মারিয়া। বালদানা তাঁকে নিয়ে তথ্যচিত্রের গল্পটা শুরু করেছেন রোজারিও থেকে, থেমেছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয় ও গত বছর কোপা আমেরিকা জয়ে এসে—যেটা আবার দি মারিয়ার জাতীয় দল ক্যারিয়ারে শেষ ম্যাচ। তথ্যচিত্রটি তিন পর্বে ভাগ করা হয়েছে দি মারিয়ারের ক্যারিয়ারে তিনটি বাঁক ধরে। প্রথম পর্বের নাম ‘২৬ ফুটবলস’ রাখার পেছনে রয়েছে সে গল্পটি। কারও কারও জানা থাকতে পারে—২৬টি ফুটবলের বিনিময়ে স্থানীয় ক্লাব থেকে দি মারিয়াকে কিনেছিল রোজারিও।

.

তথ্যচিত্রে এ গল্পটাই বলেছেন দি মারিয়ার বাবা–মা। কখনো আবার দি মারিয়া নিজে। মায়ের অবদানের প্রসঙ্গ উঠতে দি মারিয়ার শিশুর মতো কান্নার দৃশ্য দেখে কেউ কেউ চোখ মুছতে পারেন। ছেলে যেন ভুল পথে না যায়, সে জন্য বাবার যে কড়া শাসন ও যত্ন—সেই গল্প বলেছেন দি মারিয়ার বাবা মিগুয়েল। মা ডায়ানা সাইকেল চালিয়ে দি মারিয়াকে অনুশীলনে নিয়ে যাওয়া, সেখানে ছেলের অনুশীলন, এসবের প্রচুর পুরোনো ফুটেজ গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে একদম সঠিক মুহূর্তে ব্যবহার করায় বালদানা ধন্যবাদ পেতেই পারেন।

.আশ্চর্য সেই জয়ের গল্প ‘গেম অব দেয়ার লাইভস’ .

আরেকটি ফুটেজ দি মারিয়ার সমর্থকদের কাছে অমূল্য মনে হতে পারে। বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদে সই করে দি মারিয়া যেদিন স্পেনে পা রাখলেন, সেদিন বিমানবন্দরে এক তরুণী দি মারিয়াকে তাঁর প্রেমিকার সামনে একটি চিরকুটে ফোন নম্বর দিয়েছিলেন। সেই ঘটনায় প্রায় ভেস্তে যেতে বসেছিল দি মারিয়ার রিয়ালে খেলার স্বপ্ন। রোজারিও সমর্থক থেকে দি মারিয়ার সমর্থক এবং পরে প্রেমিকা থেকে তাঁর বউ বনে যাওয়া হোর্হেলিনা কারদাসো সেই গল্প বলেছেন। আর দি মারিয়ার গল্প বলার প্রয়োজনেই একে একে এসেছেন লিওনেল মেসি, নেইমার, এজেকুয়েল লাভেজ্জি, সের্হিও রামোস, মার্সেলো, এমিলিয়ানো মার্তিনেজ, জোসে মরিনিও, কার্লো আনচেলত্তি।তাঁরা সবাই একযোগে গল্প বলেছেন দি মারিয়ার।

.

বিশেষ করে মরিনিও বলেছেন তাঁর রিয়ালের গল্প—যেটা তথ্যচিত্রের দ্বিতীয় পর্ব ‘নো ওয়ান ইজ আ প্রফেট ইন দেওয়ার ওন ল্যান্ড’। শিরোনামেই বুঝতে পারছেন, সান্তিয়াগো বার্নাব্যু দি মারিয়ার জন্য একেবারে পুষ্পশয্যা ছিল না। ভেতরের অনেক অজানা বিষয়ই বেরিয়ে এসেছে এই পর্বে। বাদ যায়নি তাঁর ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও পিএসজিতে থাকার গল্পও।

‘ফ্রম কোল টু গোল্ড’ নামে শেষ পর্বটি আসলে দি মারিয়ার শাপমোচনের গল্প। জাতীয় দলে খেলার মতো ফিট নন, আর্জেন্টিনাকে কিছু জেতাতে পারেন না—এমন অপবাদ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা জেতানো, একের পর এক ফাইনালে গোল করা, এসবের বয়ান আছে শেষ পর্বে। আকর্ষণীয় বিষয় হলো, সবার জানা গল্পটাই বালদানা এমনভাবে দি মারিয়ার সতীর্থদের মুখ দিয়ে বের করেছেন, যা শুনতে নতুন লাগতে পারে। কারণ, আমরা শুধু মাঠের খেলাটাই দেখতে পাই, সেসব সময়ে ড্রেসিংরুম কিংবা ভেতরকার পরিস্থিতির গল্পটা তুলে এনে নতুন কিছু উপহার দিয়েছেন বালদানা।

.গতি, গ্ল্যামার আর উত্তেজনায় রোমাঞ্চকর ‘রাশ’.

কয়লা বেচে সংসার চালানো এক পরিবারের একটি ছেলের বিশ্বজয়ের এই গল্প কুশলী উপস্থাপনের কারণে কখনো নীরস মনে হয় না। বরং যে দি মারিয়াকে আমরা চিনি, জানি, তাঁকে আরও গভীরভাবে চেনার সুযোগ করে দিয়েছে ‘ব্রেকিং দ্য ওয়াল’। গত বছর ১২ সেপ্টেম্বর তথ্যচিত্রটির প্রথম পর্ব মুক্তি পায় নেটফ্লিক্সে। সব কটি পর্বই আছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

.

আনহেল দি মারিয়া: ব্রেকিং দ্য ওয়াল (২০২৪)

পরিচালক: হুয়ান বালদানা

ধরন: তথ্যচিত্র

আছেন যাঁরা: আনহেল দি মারিয়া, লিওনেল মেসি, নেইমার, সের্হিও রামোস, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দি পল, কার্লো আনচেলত্তি ও জোসে মরিনিও।

আইএমডিবি রেটিং: ৭.৮/১০

রানটাইম: প্রথম পর্ব (‘২৬ ফুটবলস’) ৫৪ মিনিট, দ্বিতীয় পর্ব (‘নো ওয়ান ইজ আ প্রফেট ইন দেওয়ার ওন ল্যান্ড’) ৫৪ মিনিট ও তৃতীয় পর্ব ‘ফ্রম কোল টু গোল্ড’ ৫৭ মিনিট।

.আজহার: আড়ালে কী ঘটেছিল, পর্দায় কী দেখা গেল




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »