● ●


এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তে রিয়ালের ত্রাতা এসপি
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তে রিয়ালের ত্রাতা এসপি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯: ৩৭

পেনাল্টি থেকে গোল করতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। তাতে অবশ্য শেষ পর্যন্ত জয় পেতে সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের। পিছিয়ে পড়েও সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। আরেকবার শেষ মুহূর্তে দলের ত্রাতা হয়ে উঠেছেন বদলি খেলোয়াড় কার্লোস এসপি। তাঁর গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে মাদ্রিদের।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের জন্য অস্বস্তির। খেলা শুরুর ছয় মিনিটের মধ্যেই পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সেল্টা। দ্রুত গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে সমতা আনতে পারেনি রিয়াল। বরং ৩৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপ্পে। তাঁর নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের শুরুতে রিয়ালের রক্ষণেও ছিল অস্থিরতা। উগো আলভারেজ ও উইলিয়ট সুইডবার্গ একাধিকবার বিপদ তৈরি করেন। সুইডবার্গের একটি শট সাইড নেটে লাগে, আরেকটি দারুণ দক্ষতায় ঠেকান থিবো কোর্তোয়া। অন্যদিকে এমবাপ্পে ও আর্দা গুলার আক্রমণে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি।

দ্বিতীয়ার্ধে দলকে নতুন গতি দিতে ৫৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান কোচ মরিনহো। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেমেই প্রভাব ফেলেন। তাঁর বাঁ দিকের আক্রমণ থেকেই তৈরি হয় সমতাসূচক গোলের সুযোগ। ভিনিসিয়ুসের বাড়ানো বল পেয়ে বক্সের প্রান্ত থেকে নিচু শটে জাল খুঁজে নেন জুড বেলিংহ্যাম।

এরপর জয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে রিয়াল। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটে ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে। বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের ক্রসে হেড করেন বদলি হিসেবে নামা এসপি। সেল্টার গোলরক্ষক ইয়োনাত রাদু প্রথম প্রচেষ্টা ঠেকালেও ফিরতি বলে আর রক্ষা হয়নি। জালে বল পাঠিয়ে রিয়ালকে এগিয়ে দেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

এ নিয়ে বদলি নেমে শেষ দিকে গোল করে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো রিয়ালকে জয় এনে দিলেন এসপি। এর আগে এস্পানিওল ও এলচের বিপক্ষেও তাঁর শেষ মুহূর্তের গোলেই জিতেছিল মাদ্রিদ।

ম্যাচের আগে আবেগঘন মুহূর্তও দেখেছে বার্নাব্যু। প্রয়াত তেনেরিফে খেলোয়াড় জেসুস দে মিগেলের বাবা, স্ত্রী ও বোন মাঠে প্রবেশ করেন। তাঁকে স্মরণ করে কিছুক্ষণ করতালি ও নীরবতা পালন করেন দর্শকেরা। পরে পরিবারের সদস্যদের হাতে স্মারক জার্সি তুলে দেওয়া হয়। রিয়ালের খেলোয়াড়েরাও তাঁর নাম লেখা জার্সি পরে মাঠে নামেন। গ্যালারিতে উপস্থিত ছিলেন সদ্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ক্লাব বোর্ডের সদস্য রাফায়েল নাদালও।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সমান হলো রিয়ালের পয়েন্ট। তবে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে কাতালানদের সামনে। আজ ভিয়ারিয়ালের মুখোমুখি হবে তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »