সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে ২১ গ্যাস ফিলিং স্টেশনের মালিক বাংলাদেশের শহিদুজ্জামান
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ২১ গ্যাস ফিলিং স্টেশনের মালিক বাংলাদেশের শহিদুজ্জামান

যশোরে ‘সফল যারা, কেমন তারা’ অনুষ্ঠানে সততা ও কর্তব্যনিষ্ঠার গল্প শোনালেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মোহাম্মদ শহিদুজ্জামান।

প্রবাসে গিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে আজ তিনি ২১টি গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী।
 

যশোরের আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের নিয়মিত এ আয়োজনে এবার প্রধান বক্তা ছিলেন আমেরিকার এই বিশিষ্ট ব্যবসায়ী।

সফল ব্যবসায়ী হয়ে ওঠার কাহিনী জানাতে গিয়ে হাকিম মোহাম্মদ শহিদুজ্জামান বলেন, ‘আমেরিকায় আমার এই যাত্রা সহজ ছিলো না। ১৯৯৫ সালে বাংলাদেশ ছেড়ে যখন বিদেশ পাড়ি দিই, ঠিকমতো ইংরেজিও বলতে পারতাম না। ছোট্ট একটা কোম্পানিতে অনুশীলন চর্চার জন্য যোগদান করার পর শুধু শিখতেই চেয়েছিলাম। বাধা এসেছে কিন্তু সততা দিয়েই লেগেছিলাম। তাই হয়তো আজ আপনাদের কাছে আমি সফল। আমিও খুশি, আলহামদুলিল্লাহ। চেষ্টা সততার সঙ্গে শ্রম দিতে থাকলে আল্লাহ ব্যর্থ করেন না। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মূলত সফল মানুষের সান্নিধ্য পায় না বলেই তারা ব্যর্থতার পরাবৃত্তে ঘুরপাক খায়। শিক্ষার্থীদের সফল মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অনুপ্রাণিত করার লক্ষ্যেই আইডিয়া আয়োজন ‘সফল যারা, কেমন তারা’। এই অনুষ্ঠানের অতিথি প্রবাসী হাকিম মোহাম্মদ শহিদুজ্জামান। শুধু সততা দিয়েই তিনি এখন ভার্জিনিয়ার একজন সফল ব্যবসায়ী। তার এখন ২১টি গ্যাস ফিলিং স্টেশন রয়েছে ভার্জিনিয়াতে। ’

অনুষ্ঠানের শুরুতেই হামিদুল হক প্রধান বক্তা বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মোহাম্মদ শহিদুজ্জামানের হাতে শুভেচ্ছা স্মারক, নকশিকাঁথা ও পিঠা পার্ক-এর ডালা দিয়ে বরণ করে নেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »