● ●


যেভাবে বিধ্বস্ত হলো ইউক্রেনের হেলিকপ্টারটি
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যেভাবে বিধ্বস্ত হলো ইউক্রেনের হেলিকপ্টারটি

ইউক্রেনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। আহত হয়েছেন ২৯ জন; এদের মধ্যে ১৫ জনই শিশু। খবর আলজাজিরার।

বুধবার সকালে ইউক্রেনের উত্তরপূর্বের ব্রোভারি শহরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্তিরস্কি, তার ডেপুটি ইয়েভেন এনিন এবং পররাষ্ট্র সচিব ইউরি লুবকোভিচ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ প্রধান ক্লিমেঙ্কো। 

কী করণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকাটিতে সকাল থেকেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বেশকিছু ভিডিওতে একটি পুড়তে থাকা ভবন এবং লোকজনকে চিৎকার করতে দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে সেসব ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, যখন হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে নেমে আসছিল এমন সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় সেখানে অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।

কিন্ডারগার্টেনের কাছে আগুন লাগার পর শিশু ও কর্মীদের ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় পুলিশ প্রধান ক্লাইমেঙ্কো ফেসবুকে লিখেছেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার জন্য ব্যবহার করা হতো।

গত বছরের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানো রাশিয়াও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ওই এলাকায় সেসময় রাশিয়ার কোনো হামলার কথাও ইউক্রেনের কর্মকর্তারা জানাননি।

ইউক্রেন অঞ্চলের গভর্নর ওলেকসি কুলেবা টেলিগ্রামে লেখেন, হেলিকপ্টার বিধ্বস্তের সময় নার্সারিতে শিশু এবং কয়েকজন কর্মী ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা রয়টার্সের সাংবাদিকরা দেখেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত ভবনের কাছে ফয়েল পেপারে মোড়ানো কয়েকটি মরদেহ পড়ে আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি ভবন পুড়তে দেখা যায়, যেখানে লোকজন আর্তনাদ করছিল। তাৎক্ষণিকভাবে সে ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »