সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


যে সফলতা দিয়ে বছর শুরু করলেন পুজা
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যে সফলতা দিয়ে বছর শুরু করলেন পুজা

বর্তমানে পূজা ব্যস্ত দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ‘এসএসএমবি ২৮’ ছবির শুটিংয়ে। ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্স ৮১ কোটি রুপি দিয়ে ছবির স্বত্ব কিনে নিয়েছে।

সালমান খান থেকে মহেশ বাবু—বছরটা যেন পূজা হেগড়ের। এ বছরই মুক্তি পাচ্ছে অভিনেত্রীর দুটি বড় বাজেটের সিনেমা। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটির টিজার মুক্তি পেল গত ২৫ জানুয়ারি। টিজারেই আলো ছড়িয়েছেন পূজা।

পূজা তার কলেজজীবন থেকেই ফ্যাশন শোতে অংশ নিতেন। কলেজজীবন থেকেই তার মডেলিং ক্যারিয়ারের যাত্রা শুরু। ২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া ট্যালেন্টেড’-এর খেতাব জেতেন তিনি।

পরের বছর তিনি ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১০’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এ ছাড়া তিনি সে বছরই ‘মিস ইন্ডিয়া সাউথ গ্লামার্স-২০১০’-এর মুকুট জেতেন।

পূজা ২০১২ সালে তামিল সিনেমা ‘মুগামুদি’র মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এর পর ২০১৪ সালে ‘ওকা লায়লা কোসাম’ দিয়ে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন।

এর পর হৃতিক রোশনের সঙ্গে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘মাহেঞ্জোদারো’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন।

গত বছর মুক্তি পেয়েছে পূজা হেগড়ে অভিনীত ও রহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। রণবীর সিং ছাড়াও এতে শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জসসি গিল অভিনয় করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »