বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
রক্ষা হলো না অন্তঃসত্ত্বা মাহির
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ৬:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রক্ষা হলো না অন্তঃসত্ত্বা মাহির

 

পুলিশের মামলায় আসামি হয়েছেন এটি আগেই টের পেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ কারণেই ফেসবুক লাইভে এসে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছিলেন এ অভিনেত্রী।

তবে সেই ভয়কে দূরে রেখেই ওমরাহ পালন শেষে শনিবার বেলা ১১টায় সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। পরে দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল মাহিকে গ্রেফতার করে।

বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ জানিয়েছে,  বিমান থেকে নেমেছিলেন। মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন। বিমানবন্দরে নেমে গ্রেফতারও হতে পারেন। সেই আশঙ্কা থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে ছদ্মবেশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া বিমানবন্দরে মাহিকে হুইলচেয়ারেও দেখা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে বিজি ৩৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে মাহি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ৪ নম্বর বোর্ডিং ব্রিজের ৬ নম্বর বেল্টে তার লাগেজ ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে পারেননি মাহি। বিমান থেকে নামার পর ইমিগ্রেশন অফিসাররা মাহির ইমিগ্রেশন শেষ করেন। এরপর আমাদের হাতে মাহিকে তুলে দেওয়া হয়।

এর আগে শুক্রবার রাতে মাহির বিরুদ্ধে বাসন থানার এসআই মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এ ছাড়া মারধর, ভাঙচুর, চাঁদা দাবি ও জমিদখলের অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।

এ দিকে মামলার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম গতকাল জানিয়েছিলেন, অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপরাধে রকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার কথা জানান এ পুলিশ কমিশনার।

স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি শুক্রবার সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এর কিছু সময় পর রকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, ফেসবুক লাইভে মাহি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করিয়ে দিচ্ছে বলে অভিযোগ তোলেন এ চিত্রনায়িকা।

এর পর ওই দিন রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রকিব সরকার আবারও ফেসবুক লাইভে আসেন। সেখানে বলেন আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমরাও গ্রেফতার হতে পারি।

প্রসঙ্গত, বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি। কিছু দিনের মধ্যেই মা হবেন তিনি। এর মধ্যেই গ্রেফতার হলেন এই চিত্রনায়িকা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »