সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রজনীকান্তের নায়িকা তামান্না
প্রকাশ: ২৭ জানুয়ারি, ২০২৩, ১:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রজনীকান্তের নায়িকা তামান্না

ভীষণ ব্যস্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া। আজ হায়দরাবাদ তো কাল কচি। এভাবেই সময় কাটছে তার। বিনোদনভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলার বরাতে জানা গেল, এ ব্যস্ততার কারণ অ্যাকশন-কমেডি ‘জেলার’। যে সিনেমায় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের নায়িকা হচ্ছেন তিনি। হাতে রয়েছে অরুণ গোপীর পরিচালনায় ‘বান্দ্রা’ ছবির কাজও। তাই তাকে ছুটে বেড়াতে হচ্ছে হায়দরাবাদ থেকে কচি।

২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত তামিল চলচ্চিত্রগুলোর একটি ‘জেলার’। এটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। শুটিং চলছে পুরোদমে। সিনেমাটি এরই মধ্যে ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছে। কারণ, এতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করছেন তামান্না ভাটিয়া, যা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই।

‘জেলার’ সিনেমার শুটিং হচ্ছে চেন্নাইতে। এরই মধ্যে এতে যোগ দিয়েছেন তামান্না। এ সিনেমার অংশ হতে পেরে সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘একটি ব্যস্ত বছর কাটানো মানে আশীর্বাদ। ক্লান্তিকর শিডিউলের মাধ্যমে এক চরিত্র থেকে অন্য চরিত্রে পরিবর্তন করছি। যদিও এটি কিছু সময়ের জন্য ক্লান্তিকর হতে পারে, তবে এটা অত্যন্ত আনন্দের কারণ দর্শকরা আমাকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »