শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রনি এখন চা বিক্রেতা!
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রনি এখন চা বিক্রেতা!

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার করা সেই প্রতিবাদে দেশের মানুষও সমর্থন দেয়। তিনি ঢাবি মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেন। এর মাধ্যমে ঢাবি ক্যাম্পাসে পরিচিতি মুখ হয়ে ওঠেন রনি।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রনি শুরু করেছেন চা বিক্রির। তবে এটি কোনো প্রতিবাদের অংশ নয়। অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান, কী কারণে রনি হঠাৎ চা বিক্রেতা হলেন।

মহিউদ্দিন রনি বলেন, ‘এটা কোনো সাময়িক সময়ের ক্যাম্পেইন বা নিছক মজার উদ্দেশ্যে নয়। আত্মশুদ্ধির আন্দোলন, ক্ষুধামান্দ্য দূরীকরণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সৎ উপায়ে উপার্জনের লক্ষ্যে ব্যবসাটা শুরু করেছি।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) এ নিয়ে মহিউদ্দিন রনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, গতকাল আমার ১০০০ কাপ চা বিক্রি হলো। এক্সপেরিমেন্টাল পিরিয়ড ছিল, তাই সেভাবে কাউকে জানানো হয়নি। গত ১ মাস যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চা বিক্রি করছি। চায়ের সঙ্গে টা হিসেবে আইডিয়া বেচা ও কেনা যায়। ক্রেতার চাহিদা অনুযায়ী চায়ের ব্যবসা বেজায় ভালো। অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান ছিলেন। তাদের জ্ঞাতার্থে, এটা কোনো সাময়িক সময়ের ক্যাম্পেইন বা নিছক মজার উদ্দেশ্যে নয়। আত্মশুদ্ধির আন্দোলন, ক্ষুধামান্দ্য দূরীকরণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সৎ উপায়ে উপার্জনের লক্ষ্যে ব্যবসাটা শুরু করেছি।’

রনি আরো লিখেছেন, স্পেশাল রং চা পাওয়া যায়। শুভেচ্ছামূল্য মাত্র ১০ টাকা। বিকেল ৩টা থেকে রাত অব্দি পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রোকেয়া হলের যাত্রীছাউনির বিপরীত পাশে ডাচের কর্নারে পাওয়া যাবে চা। শুভাকাঙ্ক্ষী, বন্ধু, প্রিয়জন, শত্রুভাবাপন্ন, দল-মত নির্বিশেষে, সকলকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। স্পেশাল রং চা পাওয়া যায়। শুভেচ্ছামূল্য মাত্র ১০ টাকা। চা খাবেন?

নেটিজেনরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থী, স্টাফ, টিচার অনেকেই নিজেকে লুকিয়ে বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু রনি সেই লুকোচুরির ভিত ভেঙে দুটি ফ্লাস্ক আর কিছু কাপ নিয়ে হাসিমুখে চা বিক্রি শুরু করেছেন।

মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত বছরের জুলাই মাসে টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ঈদুল আজহার আগে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন তিনি। ১৯ দিন অবস্থান করার পর রেল কর্তৃপক্ষের কাছ থেকে ছয় দফা দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যান রনি।

এর আগে গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোর্তজা মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করে আলোচনায় আসেন এই শিক্ষার্থী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »