বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রমজানে শরবত পানে ব্যয় বেড়েছে
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রমজানে শরবত পানে ব্যয় বেড়েছে

সারা দিন সিয়াম (রোজা) পালনের পর ইফতারে রোজাদারের কাছে সবচেয়ে চাহিদা থাকে পানি ও শরবতের। তবে এবারের রমজানে সেই শরবত তৈরির প্রতিটি উপাদানের দাম বাড়ায় ব্যয় বেড়েছে শরবত পানে।

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, লেবু, চিনি থেকে শুরু করে বিভিন্ন ফলের ফ্লেবারের শরবত পণ্যের দাম রমজান মাসের আগেই এক দফা বাড়ানো হয়েছে।

বাজারে বর্তমানে প্যাকেটজাত ফলের শরবত পাউডার বিভিন্ন কোম্পানি ভেদে ৫০০ গ্রাম ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা দাম বাড়ার আগে ছিল ২৮০ থেকে ৩২০ টাকা।

বাজারে পাওয়া পাউডার শরবত প্যাকেটের মধ্যে ফস্টার ক্লার্ক ৫০০ গ্রাম ৩১০ টাকা, নিউট্রি-সি ৩৫০ গ্রাম ৩৬০ টাকা, ইস্পাহানি ইস্পি ৫০০ গ্রাম ২৮০ টাকা, ট্যাংক ৭৫০ গ্রাম ৬৫০ টাকা।

রমজানে শরবত পানে ব্যয় বেড়েছে

রুহ আফজা ৩০০ গ্রাম ২১০ টাকা ও ৭০০ গ্রাম ৩৬০ টাকা। ইসবগুলের ভুষির কেজি ১ হাজার ২০০ টাকা, এর প্যাকেটে বিক্রি হচ্ছে ২০ টাকা করে। প্রতি পিস বেল আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়।

চিনির বাজারে দেখা যায়, খোলা সাদা চিনি কেজি ১২০ টাকা, প্যাকেটজাত চিনি ১৩০ টাকা। আখের গুড় ১৩০ টাকা। এ ছাড়া লেবুর হালি আকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ইফতারের অন্যান্য উপাদানের মধ্যে কেজিপ্রতি দেশি শসা ৮০ ও হাইব্রিড ৬০ টাকা, টমেটো ৩০, মরিচ ৮০, পুদিনাপাতা কেজি ৩০০ ও পোয়া ৭০ টাকা।

তবে এবারের রমজানে ক্রেতাদের শরবত জাতীয় পণ্যে আগ্রহ কম বলে জানান দোকানিরা। চিনির দাম বাড়ায় এই অনিহা বলে মনে করেন তারা।

রমজানে শরবত পানে ব্যয় বেড়েছে

মিরপুর ১১-এর মোহাম্মদিয়া মার্কেটের দোকানি নিজাম বলেন, শুধু শরবত আইটেম না, অন্যান্য আইটেমেরও বিক্রি কমছে। আগে কেজি করে নিতো, এখন আধা কেজি করে কিনে নিচ্ছে। সবকিছুর পর শরবতের জন্য ট্যাংক কেনে; তাও কম দামে যেটা পাওয়া যায়।

বাজার করতে আসা ক্রেতা উলফাত নাজমুল বলেন, চিনির দামই তো বাকি জিনিসের বাজেট নিয়ে গেছে। সবকিছুর পর হাতে টাকা থাকলে ভালো মানের একটা শরবতের প্যাকেট নেওয়া যায়। সেই সুযোগ তো আর নাই।

দাম বাড়ায় লেবুর শরবতও এখন ব্যয়বহুল মন্তব্য করে তিনি বলেন, এক হালি লেবু ৩০ টাকা। তাও যে সাইজ, একটি লেবুতে এক গ্লাস শরবত হয় কি না দেখার বিষয়। এবার শুধু চিনি গুলায়া শরবত খাওয়া সবচেয়ে ভালো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »