বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রহমতপুর ভূমি অফিস যেন দূর্নীতির আখড়া, অতিরিক্ত ফি সহ কবরস্থানের জমি হস্তান্তর করার অভিযোগ
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৩, ১:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রহমতপুর ভূমি অফিস যেন দূর্নীতির আখড়া, অতিরিক্ত ফি সহ কবরস্থানের জমি হস্তান্তর করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল রহমতপুর ভূমি অফিসে দূর্নীতিসহ বাড়তি ফি এবং কবরস্থানের জায়গা হস্তান্তর করার অভিযোগ উঠেছে।

সরজমিনে গেলে সোমবার (২০ মার্চ) মোঃ ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তি জানান, “গত ১ মার্চ ভূমি অফিসে জমি দাখিলা কাটাতে গেলে অফিস সহকারী মোঃ জামাল হোসেন অনলাইনে নাগরিক আইডির জন্য ৫০০ টাকা দাবি করেন, আমি তাকে ৫০০ টাকা দেই। পরে দাখিলা কাটার জন্য ২ হাজার টাকা চান, আমি দিতে অস্বীকার করে বাহিরে কম্পিউটার দোকান থেকে অনলাইনে দাখিলার জন্য আবেদন করি। সেখানে সরকারি নির্ধারিত ফি ৬৫৪ টাকা লাগছে। তারপর আমি ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের কাছে অনলাইনে আবেদনের কথা জানিয়ে আবেদনের রিসিভ চাইলে উনি বলেন, আমি কম্পিউটারের কাজ বুঝিনা আমার ছেলেকে দিয়ে কম্পিউটার থেকে রিসিভ কপি বের করে দিবো, আপনি কাগজপত্র নিয়ে (চৌমাথা, নবগ্রাম রোড, শোনা মিয়ার পুল) আমার বাসায় আসেন।

তারপর “উনার বাসায় গিয়ে টাকা জমা দেওয়ার রিসিভ দিলে রবিবার (১৯ মার্চ) অফিসে আসতে বলাসহ চা খাওয়ার খরচ চাইলে পরে দেয়ার কথা বলি। রবিবার অফিসে আসলে উনি কাগজপত্র ফিরত দেন এবং বলেন আমার আইডি আবেদন জমা পরেনি ঘুরাতে থাকে। পরে আজ (২০ মার্চ) সাংবাদিকদের উপস্থিতি পেয়ে দাখিলা জমা দেয়া হয়েছে বলে জানান।

আরও জানা যায়, বাবুগঞ্জ থানায় চাদপাশা কিসমত মৌজার জে এল নং: ৭০ এর ৬৮১ দাগে কবরস্থান থাকা সত্ত্বেও জমি অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় অভিযোগ সূত্রে অফিস সহকারী মোঃ জামাল হোসেন সাধারন মানুষের কাছ থেকে নাগরিক আইডির জন্য অনলাইন ফি বাবদ ৫০০ টাকা নিয়ে থাকেন, যেখানে সাধারণ বাহিরের দোকানে ফি বাবদ ১০০ টাকা। পাশাপাশি তার বিরুদ্ধে দাখিলার জন্য কয়েকগুণ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে সহকারী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এসকল অভিযোগ মিথ্যা, তবে আমার বাড়িতে যেতে বলা ভুল হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অফিস সহকারী জামাল হোসেন বলেন, “আমার টাকা নেয়ার অভিযোগটি মিথ্যা, আমি শুধুমাত্র দাখিলা কাটি, আমার আইডি নেই, বড় সাহেব (মো: নজরুল ইসলাম)র আইডি, আবেদন করলে উনার আইডিতে জমা পরে, আমি এসব কিছু জানিনা।”

বিষয়টি জানার জন্য বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা কে জিজ্ঞাসা করলে উনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশাকরি দ্রুততম ব্যবস্থা নেয়া হবে। কবরস্থানের জমি হস্তান্তর করা যায় না, যদি হয়ে থাকে আবেদন করলে সংশোধন করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »