শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে খালে বাঁধ দিয়ে মাছের ঘের!
প্রকাশ: ৯ জুন, ২০২১, ৭:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে খালে বাঁধ দিয়ে মাছের ঘের!

মোঃফিরোজ ফিরোজ। রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

খালটি কোন ইজারা দেয়া হয়নি। খালের মুখে চারটি বাঁধ দিয়ে করা হচ্ছে তিনটি ঘের করে মাছের চাষ। এ কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রায় দই শ একর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।কৃষকের পানি উঠা নামার সুবিধা জন্য দুইবার সরকারি ভাবে খালটি খনন করা হয়েছিলো।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা মৌজার সরকারি যায়গার খালের অংশ বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে মাছের ঘের। এলাকার কয়েকজন প্রভাবশালী লোক খালটি দখল করে রেখেছে।
এলাকার কৃষকেরা বলছেন, খালটিতে বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে শুকনো মৌসুমে পানির অভাব এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিবছর প্রায় ২০০ একর জমির ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেনের হাওলা মৌজায় তাঁদের প্রায় দুইশত একর কৃষি জমি রয়েছে। এসব জমির ভেতর দিয়ে যায়েদার খাস খালটি প্রবাহিত হয়েছে। এটির দুইটি শাখা খাল রয়েছে। খালটি দিয়ে এসব জমিতে সেচ ও জমি থেকে পানি নিষ্কাশনে ব্যবহৃত হতো। দই বছর পর্যন্ত বাঁধ দিয়ে দখল করে রেখেছেন স্থানীয় নুর আলম ফরাজী ও ইসমাইল খলিফা। তাঁরা খালটির দুই পাড়ে রাস্তা করে এবং শাখা খালের মুখে বাঁধ দিয়ে ঘের বানিয়ে মাছের চাষ করছেন। খালটি দখলের প্রতিবাদ করলে তাঁদের নানা রকম ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়।
কৃষক মাসুদ ঢালী বলেন, ‘কৃষকদের চাষাবাদে যখন দরকার হয়, তখন পানি আটকে রাখা হয়। আবার যখন প্রয়োজন হয় না, তখন পানি বের হতে না পেরে পুরো এলাকা তলিয়ে যায়।তরমুজের সময় পানির দরকার আমাদেরকে ওই ঘের থেকে পানি দেয়া হয় না।এলাকার ১৫০০ কৃষক পরিবার ওই প্রভাবশালী লোকের কাছে জিম্মি হয়ে পড়েছে।
কৃষক আলাউদ্দিন খলিফা বলেন, যায়েদার খালটি প্রায় তিন কিলোমিটার লম্বা। খালটির একটি পাশ গঙ্গীপাড়া৷৷ সুইজ খালের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এই খালে বাঁধ দেয়ার কারনে সেনের হাওলা ও পশুরীবুনিয়ার সমস্ত জমি বর্ষায় পানির নিচে তলিয়ে থাকে।শুকনা মৌসুমে এখানে তরমুজ চাষ হয়।ওই ঘের থেকে চাষীদের পানি দেয়া হয় না।এমনকি গরু,মহিস,ছাগলকে ও পানি খেতে দেয়া হয় না।
ওয়াদুদ হাওলাদার বলেন, জলাবদ্ধতার কারণে কয়েক বছর ধরে আমন ধানের ফলন কমে আসছে।
রাঙ্গাবালী তহশিলদার মোঃ মনিরুল ইসলাম বলেন,আমার কাছে অভিযোগ নিয়া কেউ আসে নাই।এলাকার সবাই লিখিত অভিযোগ দিলে আমি আমার কর্তিপক্ষের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »