সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে চাঁদা চাওয়া মামলার বাদীকে মারধর
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০১৯, ১১:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে চাঁদা চাওয়া মামলার বাদীকে মারধর

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাঁদা চাওয়ায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে জামাল হাওলাদার (৩৫) । জামাল হাওলাদার হচ্ছেন উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের ওয়াহেদ হাওলাদারের ছেলে। আসামীরা হচ্ছেন নুরুল হক প্যাদা, মজিবর প্যাদা, নুর জামাল প্যাদা, সবুজ প্যাদা, রিয়াজ প্যাদা, জুয়েল প্যাদা, নাজমুল প্যাদা ও বিপ্লব শরীফ। গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) ৭২ ঘন্টার মধ্যে এজাহার নেয়ার নির্দেশ দেন। রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মদ জানান, মামলা হয়েছে। জামাল হাওলাদার জানান, আমি একজন মৎস্য ব্যবসায়ী। আমার কাছে চাঁদার টাকা দাবি করে আমি না দিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকী দেয়। তাই আমি আদালতে মামলা করি। আমি আদালতে মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে গলাচিপার চৌরাস্তা নামক স্থানে হাতে থাকা দাঁ দিয়ে কুপিয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোস্তফা সিকদার বলেন, জামালের মাথায় ৩ টি সেলাই আছে। আমার চিকিৎসাধীনে হাসপাতালে ভর্তি আছে। জামাল হাং এর স্ত্রী লাকি বেগম জানান, আসামীরা সকলে সন্ত্রাস, চাদাঁবাজ ,দাঙ্গাবাজ, জুলুমবাজ,পরসম্পদলোভী । এদের নামে রাঙ্গাবালী থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »