শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৫২০ পরিবার
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২২, ৩:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৫২০ পরিবার

মোঃফিরোজ ফরাজী ।রাঙ্গাবালী (পটুয়াখালী):
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছেন পাঁচ শতাধিক পরিবার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এই উপহার বিতরণের উদ্বোধনের পর এ উপজেলার ৫২০টি পরিবারকে দুই শতক জমির মালিকানা কাগজপত্র ও ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।
এসময় প্রত্যেক পরিবারের হাতে একটি শাড়ি এবং একটি লুুঙ্গি তুলে দেওয়া হয়েছে। উপকারভোগীরা বলছেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাদের মধ্যে ঈদের আমেজ ছড়িয়েছে। মাত্রা বেড়েছে ঈদ আনন্দের।
প্রশাসনের তথ্যমতে, গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায় এ উপজেলায় নির্মাণাধীন ৬১৮টি ঘরের মধ্যে নির্মিত ৫২০টি ঘর হস্তান্তর করা হয় । এ ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡রে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব, বিশেষ অতিথি পটুয়াখালী পুলিশ সুপার শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।
এদিকে, ঘরের চাবি ও জমির কাগজের সঙ্গে শাড়ি-লুঙ্গি পেয়ে খুশি উপকারভোগীরা। কথা হয় তাদেরই একজনের সঙ্গে, নাম নার্গিস বেগম (৪০)। পেশায় গৃহকর্মী। যার ছিল না এক টুকরো জমি কিংবা মাথা গোঁজার জন্য ঘর। অন্যের বাড়ি আর ভাড়া বাসায়ই কেটেছে জীবন। তিনি এ পর্যায় উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত একটি ঘর পেয়েছেন। তার অনুভূতি জানতে চাইলে আনন্দঅশ্রæ চোখে নার্গিস বেগম বলেন, ‘মানুষের বাসায় কাজ করতাম। নিজের কোন জায়গা জমি ঘর আছিল না। ভাড়া ঘরে থাকতাম। ছেলে সন্তান নিয়া অনেক কষ্ট করছি। ওদের (সন্তানদের) মন ছোট থাকতো। এখন প্রধানমন্ত্রী আমারে ঘর দিছে। আমি অনেক খুশি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে উপস্থিত ৪০০ জনের হাতে ঘরের চাবি ও জমির মালিকানা কাগজ তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে প্রত্যেককে একটি শাড়ি ও একটি লুঙ্গি উপহার হিসেবে দেওয়া হয়েছে। বাকি ১২০ জনের চাবি ও কাগজপত্র পৌঁছে দেওয়া হবে।’
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন-ভূমিহীন পরিবারের জন্য এ উপজেলায় মোট এক হাজার ৮৮৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে প্রথম পর্যায় ৪৯১, দ্বিতীয় পর্যায় ৭৭৬ ও তৃতীয় পর্যায় ৬১৮টি ঘর বরাদ্দ হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »