শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২২, ৭:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৭

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে মাছ ধরা নিয়ে দুই ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। এতে সাত জেলে আহত হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, সোনারচরের নিকটবর্তী শিবচর সংলগ্ন বঙ্গোপসাগরে জাল পেতে মাছ ধরছিল উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামের জসিম হাওলাদারের মালিকানাধীন ট্রলারের জেলেরা। এসময় তাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ে। যা দেখে চরমোন্তাজের নাজমুল হোসেনের মালিকানাধীন ট্রলারের জেলেরা সেখানে গিয়ে জাল পাতে। একইস্থানে জাল পাতা নিয়ে জসিম ও নাজমুলের জেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় রাতে তারা সংঘর্ষে জড়ায়। এদের মধ্যে নাসির উদ্দিন খান (৬০), সবুজ হাওলাদার (৪০) ও ইব্রাহিম ফকির (৩৫) সহ সাতজন আহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া যায়।
এ ঘটনায় বুধবার সকালে রাঙ্গাবালী থানায় জেলে ট্রলারের মালিক জসিম হাওলদারের ছেলে তছলিম হাওলাদার একটি লিখিত অভিযোগ করেন।
সংঘর্ষে আহত জসিম হাওলাদারের ট্রলারের মাঝি নাসির উদ্দিন খান বলেন, ‘দুই তিনদিন ধরে ওই বোট (ট্রলার) গিয়ে আমাদেরকে মাছ ধরতে দেখে। ঘটনার দিন রাতে এসে আমাদের সামনে এসে খেও (জাল পাতে) দেয়। আমরা জিজ্ঞস করতে গেলে আমাদেরকে অনেক মারধর করে। পরে আমরা সেখান থেকে চলে আসি। কিছুক্ষণ পর আরও একটি বোট নিয়ে এসে আমাদের ওপর হামলা করে বোটে যা আছে, সব নিয়া গেছে। এসময় আমার হাতে দা দিয়ে কোপ দেয় এবং আমিসহ সাত জেলেকে পিটিয়ে আহত করে।’
এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজান বলেন, দুই বোটের জেলে আহত হওয়ার খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »