শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে সন্তানের বিচার না পেয়ে আদালতে মায়ের মামলা
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৬:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে সন্তানের বিচার না পেয়ে আদালতে মায়ের মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী গ্রামের মনির হাওলাদারের স্ত্রী মোসাঃ কল্পনা আক্তার কলি ছেলে রাহাত হাওলাদার (২০) মর্মান্তিক মৃত্যু বিচার না পেয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলা নং-১৫৩/১৯। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কে ইউডি মামলার সাথে সংযুক্ত করিয়া তদন্ত দিবেন। আসামীরা হলেন মো ঃ সাঈদ (২২), ইমাম হোসেন(৩০), মোসাঃ লিমা (১৯), ফেরদাউস (৪০), তাওহিদ (২১), পাবেল (২৪), মোঃ সালাউদ্দিন (২৫), রাব্বি হাওলাদার (২১), মাহাতাব (৪৮), শাকিল (২৪), নাজিম (২১), সর্ব সাং- মৌডুবী, বড়বাইশদিয়া।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০১৯ খ্রি. সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে কল্পনা আক্তার কলির দাদার বাড়ীতে লাশ ফেলে রেখে আসামীরা চলে যায়। আসামীরা পরস্পর একই দল ভুক্ত সরদার, লাঠিয়াল, সন্ত্রাসী,মাস্তান ও খুনি প্রকৃতির লোক বটে। স্থানীয় বিচার ব্যবস্থা ও আইন কানুন কিছুই মানে না। গায়ের জোড়ে ধরাকে স্বরা জ্ঞান মনে করে। আসামীরা পারে না এমন কোন কু-কাজ বাকী নাই। এ বিষয়ে রাহাত হাওলাদার এর বাবা মনির হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ছেলেকে আসামীরা পরিকল্পিত ভাবে মেরেছে।

আমি আদালতের কাছে আমার ছেলের মৃত্যুর বিচার চাই। সন্তান হারা মা কল্পনা আক্তার কলির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেকে যারা মেরে ফেলেছে আমি তাদের বিরুদ্ধে আদালতে বিচার চেয়ে বাদী হয়ে মামলা করেছি।

আসামীরা আমাদেরকে মিথ্যা মামলা ভয়-ভীতি দেখায় বলে জানান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »