সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গুনিয়ায় এনজিও কর্মকর্তাকে প্রকাশ্যে গলা কেটে হত্যা
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় এনজিও কর্মকর্তাকে প্রকাশ্যে গলা কেটে হত্যা

রাঙ্গুনিয়ায় এনাম (৩০) নামে এক গ্রাহকের প্রকাশ্যে ছুরিকাঘাতে এনজিও সংস্থার এক নারী কর্মকর্তা খুন হয়েছেন।

রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনজিওকর্মীর নাম চম্পা চাকমা (২৯)।

তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাঙ্গুনিয়ার ধামাইরহাট এলাকায় অবস্থিত হোসনাবাদ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি রাঙামাটি সদরের বন্দুকভাঙা এলাকার শান্তিময় চাকমার মেয়ে। অন্যদিকে ঘাতক এনাম পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া কালীমন্দির এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে লালানগর ওয়ান ব্যাংকের পাশে অবস্থিত পদক্ষেপ অফিস থেকে কাজ শেষে চম্পা চাকমা তার এক সহকর্মীসহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন।

সেখানে এনাম নামে এক ব্যক্তি আগে থেকে দাঁড়িয়ে ছিলেন। তিনি তার বোনের মাধ্যমে পদক্ষেপ থেকে ঋণ নিয়েছিলেন।

এনজিওকর্মী চম্পা অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে ঋণের কিস্তির বিষয়ে কথা কাটাকাটি শুরু করে ঘাতক এনাম। একপর্যায়ে ছুরি বের করে চম্পার গলায় শ্বাসনালি বরাবর আঘাত করে এনাম পালিয়ে যান। পরে চম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »