রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আবু সায়েম আকনঃ

ঝালকাঠির রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় এবং পুলিশ সুপার ঝালকাঠি এর পক্ষে সহকারী সিনিয়র পুলিশ সুপার রাজাপুর কাঠালিয়া (সার্কেল) মাসুদ রানা এ কম্বল বিতরণ করেন।

দেশে বইছে হাড় কাঁপানো শীত। শীতের তীব্রতায় জনজীবন অতিষ্ঠ। দারিদ্র সীমার নিচে বসবাসরত মানুষগুলোর অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। তাদের যেমন নেই শীত সইবার ক্ষমতা তেমন নেই শীত মোকাবেলা করার মত পর্যাপ্ত গরম কাপড়। তাইতো বুধবার দুপুর সারে এগারোটায় বাঘরী বাজারে বিপর্যস্ত গরিব, অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় মাসুদ রানা বলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ান এসোসিয়েসন সব সময় আসহায় মানুষের পাশে থাকে। তাইতো প্রতি বছরের মত এ বছরেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার মহোদয়কে সংগঠনের পক্ষ থেকে ঝালকাঠিতে কম্বল বিতরণের জন্য পাঠিয়েছে। সেখান থেকে রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় বিতরণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়, ওসি তদন্ত গোলাম মোস্তফা, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান শাহজালাল হাওলাদার সহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »