সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে চৌকিদারের ঘরে মেম্বরের উপস্থিতিতে বাল্য বিয়ে!
প্রকাশ: ২৪ জুন, ২০২০, ১:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে চৌকিদারের ঘরে মেম্বরের উপস্থিতিতে বাল্য বিয়ে!

স্টাফ রিপোর্টার :
প্রেম, ভালোবাসা মাঝে মাঝে সত্যিই অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোন বয়স, কোন নিয়ম। সমাজ যতই বাঁকা চোখে তাকাক, যতই কটূ কথা শোনাক না কেন প্রেমের ক্ষেত্রে বয়স কিন্তু কোনও বাধা মানে না। তাইতো রাজাপুরে রোববার সন্ধ্যায় চৌকিদারের ঘরে মেম্বরের উপস্থিতিতে সম্পন্ন হলো বাল্যবিবাহ। ঝালকাঠীর রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া গ্রামে খাইরুল বাশারের সাথে মরিয়মের বাল্য বিয়ে সম্পন্ন হয়।বাল্য বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তোলপাড় সৃষ্টি হয়েছে।গত ১৮ জুন শিশু মরিয়ম প্রেমের জালে ফেঁসে খাইরুল বাশারের বাড়িতে আসে। নানা ঘটনার পর রোববার সন্ধ্যায় এ বাল্য বিয়ে হলো।
স্থানীয়রা জানিয়েছেন,চল্লিশকাহনিয়া গ্রামের মৃত আতাহার মৃধার পুত্র খাইরুল বাশারের বাড়িতে প্রেমের টানে পার্শবর্তী মঠবাড়িয়া ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের জামাল প্যাদার মেয়ে মরিয়ম হাজির হয়। মেয়ের বয়স ১৮ বছরের কম হওয়ায় ১৯ জুন খাইরুলের পরিবারের লোকজন স্থানীয় বারেক এর ঘরে জিম্মায় রাখে। বারেক পরিস্থিতি সামাল দিতে না পারলে অনত্র মরিয়মকে রাখে। প্রেম কাহিনী এলাকা থেকে ছড়িয়ে পরে আরেক এলাকায়। ২১ জুন চারজন চৌকিদার মরিয়মকে উদ্ধার করে নিয়ে যায় বড়ইয়া ইউনিয়ন পরিষদে।সেখানে ঘন্টার পর ঘন্টা বৈঠক চলে। কোন সিদ্ধান্ত হয়নি। বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহে আলম মন্টু জানালেন,মেয়ের বষয় কম তাই কোন সিদ্ধান্ত দেই নাই। কিন্তু পরে কি হয়েছে সেটা আমার জানা নেই।চেয়ারম্যান সিদ্ধান্ত না দেয়ায় বড়ইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর মনিরের উপস্থিতিতে স্থানীয় চৌকিদার আনোয়ারের ঘরে খাইরুল বাশারের সাথে শিশু মরিয়মের বিয়ে হয়। বিয়ে পড়ান স্থানীয় মৌলভী হযরত আলী।বিয়ের পরে মরিয়মকে খাইরুল বাশারের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সচেতন লোকজন বিষয়টি ঝালকাঠী জেলা ও রাজাপুর উপজেলা প্রশাসনকে অবহিত করলে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মনির মেম্বর ও আনোয়ার চৌকিদারকে বাল্য বিয়ের ব্যাপারে জানতে চাইলে তারা ইউএনওকে বলে বিয়ে হয়নি এমন অসত্য মিথ্যা তথ্য দেয় ফলে ইউএনও কোন পদক্ষেপ নেয়নি। ব্যাপারটি জানাজানি হলে বেড়িয়ে আসে আসল সত্য ঘটনা।
স্থানীয় লোকজন বলেন, এটি সম্পূর্ণরূপে আইনবর্হিভূত। এই বাল্য বিবাহ রেজিষ্ট্রেশনের জন্য কোন কাজী রাজি হয়নি। অসত্য তথ্য দিয়ে ইউএনওর সাথে মেম্বর ও চৌকিদার চিট করেছে।খাইরুল বাশারের চাচাচ ভাই লোকমান মৃধা জানান,মরিয়মের বয়স ১৮ বছরের নিচে তাই আমরা নিষেধ করেছি বিয়ে না করার জন্য। মেয়েকে তার পরিবারে ফেরৎ দেয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমি সক্ষম হইনি। তারা আইন মানেনা। আমার কি করার আছে।এ ব্যাপারে আনোয়ার চৌকিদার সাংবাদিকদের বলেন মেয়ে আমাদের ঘরে ছিল।নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে হয়েছে। আর বিয়ের সময় স্থানীয় মেম্বর মনির উপস্থিত ছিলো।
মনির মেম্বর বিয়ের ব্যাপারে সাংবাদিকদের বলেন, আনোয়ার চৌকিদার এফিডেভিটে সহায়তা করেছে। বিয়ের সময় আমিসহ অনেকেই উপস্থিত ছিলো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »