সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে ছোট্ট শিশুকে বাচাতে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন মা
প্রকাশ: ৮ মার্চ, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে ছোট্ট শিশুকে বাচাতে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন মা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে দরিদ্র পরিবারে ৭ মাস বয়সের তাহিয়ার হার্টে ছিদ্র ধরাপড়ায় চিকিসার টাকা যোগার করতে গত দুইমাস যাবত দ্বারে দ্বারে ঘুরছেন মা আকলিমা বেগম। তাহিয়ার অপারেশন করাতে তিন লক্ষাধিক টাকার প্রয়োজন। মানুষের সাহায্য ছাড়া এ বড় অংকের টাকা দিয়ে তাহিয়াকে বাচানো সম্ভব নয় বলে জানিয়েছেন মা আকলিমা বেগম। উপজেলার জগাইর গ্রামের রাজের যোগালিয়া দরিদ্র ইলিয়াচ আকনের স্ত্রী আকলিমা বেগম গত শনিবার রাজাপুর সাংবাদিক ক্লাবে এসে এসব কথা বলেন। আকলিমা আরো জানান, জন্মের পর থেকে তাহিযা রাতে প্রায়ই কান্না করতো। ঘুমাতে পারছেনা। তাই তার এক আত্মীয়ের সামান্য সহযোগীতায় রাজাপুরের একটি ক্লিনিকে ডাক্তার দেখান তাহিয়াকে। সেখানের ডাক্তার অতি দ্রুত উন্নত চিকিতসার জন্য ঢাকায় যেতে বলেন। অন্য এক আত্মীয়ের সহযোগীতায় গত ১লা জানুয়ারী ঢাকা শাহাবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেনকে দেখান। তিনি পরীক্ষা করে তাহিয়ার হার্টে ছিদ্র আছে বলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব তাকে অপারেশন করাতে হবে। অপারেশন করাতে তিন লক্ষাধিক টাকার প্রয়োজন বলে ওই ডাক্তার বলেছেন। টাকা যোগার করে অপারেশন করাতে ওই ডাক্তার ঢাকায় যেতে বলেছেন। বর্তমানে ওই ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী তাহিয়াকে ঔষধ খাওয়ানো হচ্ছে। বর্তমানে তাহিয়া রাতে কান্না করে তার বুক সব সময় কাপছে। রাতে সে ঘুমাতে পারছেনা। মানুষের দ্বারে দ্বারে গেলে মানুষ ১০ টাকা ৫ টাকা সাহায্য করেন। কিন্তু তাদিয়ে এ জটিল অপারেশন করানো সম্ভব নয়। তাদের পরিবারে আরো দুটি ছেলে মেয়ে আছে। তারা সুস্থ্য আছেন। তাই তাহিয়ার চিকিৎসা করাতে ধনাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছেন আকলিমা-ইলিয়াচ দম্পতি। তাদের সাথে যোগাযোগ করতে বিকাশ মোবাইল নাম্বার ০১৭৮৯৪৮৫৪৫১.




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »