সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে পুলিশ সুপার মামুনের পক্ষে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে পুলিশ সুপার মামুনের পক্ষে শীতবস্ত্র বিতরণ

মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়ার সন্তান চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে রাজাপুরের সংগীত শিল্পীদেরসহ বিভিন্ন স্থানের ৩ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।

আজ শুক্রবার (২০জানুয়ারী) সকালে উপজেলার পূর্ব রাজাপুর ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এ কম্বল বিতরনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের মাঝে কম্বল বিতরন করা হয়।

এ সময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পিতা মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক ওসি মনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ ও সমাজসেবক শাহ জাহান মোল্লা, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সহ সভাপতি আলমগীর শরীফ, গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপ্পি, ইউপি সদস্য ও কন্ঠশিল্পী ছালাম আলমগীর, ইউপি সদস্য মরিয়ম বেগম, ছালমা যুব সংস্থার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক ওসি মনোয়ার হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তার সংগঠনের পক্ষ থেকে এবং এসপি মামুনের সার্বিক সহযোগিতায় ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল, ২ শতাধিক পরিবারে জ্যাকেট ও ২ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের কানটুপি বিতরন করা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »