সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

আবু সায়েম আকনঃ

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে বাড়ির উঠানে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার আভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে থানার এস আই মো. মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত মৃত মরতুজ আলী খানের ছেলে মিরাজ খান জানায়, তার ভাই রিয়াজ খান সৌদি যাওয়ার পর থেকে রিয়াজের ব্যবহৃত (ইয়ামাহা সেলুটু-১০০, ঢাকা মেট্টো হ- ৬৪-৫১৫০) মোটরসাইকেলটি মিরাজ খান ভাড়ায় চালিয়ে সংসার চালাত। ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠনে বসতঘরের সামনে রেখে ঘুমোতে যায় মিরাজ। অনুমানিক রাত পৌনে ৪টার দিকে হঠাৎ একই বাড়ির আবু কালাম খানের স্ত্রী নিলুফার ডাকচিৎকারে ঘুম ভেঙ্গে বাহিরে এসে দেখে তার মোটরসাইকেলটি আগুনে পুড়ছে। বাড়ির লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে বডি বাদে পুরো মোটরসাইকেলটির পুড়ে ছাই যায়। অল্পের জন্য বসতঘরটি রক্ষা পায়।

স্থানীয় প্রতিপক্ষ মাহবুব, মঞ্জিল, আফজাল, সুলতান, সাইদুলের সাথে জমি ও দোকানঘর নিয়ে বিরোধের জেরে তারা নানা ভাবে হুমকি ও হয়রানি করে আসছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে মিরাজ দাবী করেন।

অভিযুক্ত মাহবুব খান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, আমাকে ফাঁসাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »