শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে ব্যক্তিগত বিরোধকে নির্বাচন পরবর্তী সহিংসতা বলে চালানোর অভিযোগ
প্রকাশ: ৫ জুলাই, ২০২১, ৩:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে ব্যক্তিগত বিরোধকে নির্বাচন পরবর্তী সহিংসতা বলে চালানোর অভিযোগ

 

রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের ২ নং শুক্তাগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারিকেল বাড়িয়া গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হোসেনের সাথে সোহরাব হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৫) এর সাথে পূর্বে বিরোধের জের ধরে পার্শ্ববর্তী হাজির হাটে বসে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্ততায় দুই পক্ষ শান্ত হয়ে যে যার মত করে চলে যায়।

এদিকে আলমগীর হোসেন ২১ জুন সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী কুদ্দুস হোসেনের সমর্থক হওয়ায় তিনি বিষয়টিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় তার কর্মীর উপরে হামলা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করছে তার সমর্থকদের দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনে বিজয়ী প্রার্থী আবদুস সোবহান এর কিশোর গ্যাং দিয়ে নিজে উপস্থিত থেকে হামলা চালিয়েছে বলে প্রচার করে। অথচ আলমগীর হোসেনের দেয়া ভিডিও সাক্ষাতকারে সোবাহান মেম্বার এবং তার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দিলেও থানায় করা অভিযোগ পত্রে নয়নের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের কারনে এই হামলা করেছে বলে উল্লেখ করে।

এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, আবদুস সোবাহান অত্যন্ত ভদ্র প্রকৃতির মানুষ। তিনি অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক। কোনো মানুষ গড়ার কারিগর কিশোর গ্যাং তৈরি করবে এটা হাস্যকর। মানুষ কতটা নিচে নামলে এমন কথা বলতে পারে তা কুদ্দুস হোসেন এবং তার সমর্থকদের না দেখলে বোঝা যেতনা। কুদ্দুস হোসেন বিগত দুই টার্ম মেম্বার ছিলেন। তার ক্ষমতা কালে এলাকায় চলতো ত্রাসের রাজত্ব। তার হাত থেকে এলাকার সাধারণ জনগনতো দুরের কথা তার বিবাহিত বউও রক্ষা পায়নি। যার বিরুদ্ধে বউকে হত্যা মামলা চলমান তাকে দিয়ে আর কি আশা করা যায়?

এ ব্যাপারে আবদুস সোবাহান মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলমগীর এবং নয়নের সাথে ব্যাক্তিগত বিবাদ চলমান। সেটা নিয়েই ওদের ঝামেলা হয়েছে। আমি বিগত কয়েকদিন অসুস্থতার কারনে বাড়িতেই আছি। আমার নামে আমার সাথে নির্বাচনে হেরে যাওয়া সাবেক মেম্বার কুদ্দুস হোসেন এই অপপ্রচার চালাচ্ছে আমি এর নিন্দা জানাই।

এ ব্যাপারে আলমগীর হোসেনের কাছে তার ভিডিও সাক্ষাতকার এবং থানার অভিযোগে মিল না থাকার কারন জানতে চাইলে এর কোনো সদুত্তর দিতে পারেনি। সোবাহান মেম্বারের লোক তাকে হাসপাতালে ভর্তি হতে দেয়নি এমন অভিযোগ উঠলে সে এটা অস্বীকার করে বলেন আমাকে কেউ হাসপাতালে ভর্তি হতে বাধাও দেয়নি আর আমি এমন অভিযোগ কাউকে করিওনি। যদি কেউ এটা প্রচার করে থাকে এর দায়ভার তার। আমাকে হাসপাতাল থেকে করোনার প্রকোপ বৃদ্ধির কারনে বাসায় বিশ্রাম নেয়ার পরামর্শ দিলে আমি বাসায় চলে আসি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »